| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সব ধরনের মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের বড় পতন

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২২ ২৩:২৯:০৩
সব ধরনের মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের বড় পতন

মার্কিন কেন্দ্রীয় ব্যাংক, ফেডারেল রিজার্ভ, সুদের হার আরও কমানোর কথা বিবেচনা করছে, ব্রিটিশ বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ডের বৈশ্বিক মুদ্রা গবেষণার প্রধান স্টিভ ইংল্যান্ডার বলেছেন। এই অনুমান সঠিক হলে দেশটির মুদ্রা ডলারের বিপরীতে ঋণাত্মক হবে।

আমেরিকার প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তবে ফেড সুদের হার কমালে অবশ্যই ডলারের মূল্য কমবে। এ প্রসঙ্গে ইংল্যান্ডার বলেন, মার্কিন মুদ্রার দাম মাঝারিভাবে কমতে পারে।

ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে তিনি বলেন, প্রত্যাশার চেয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড বেশি কমলে এবং মূল্যস্ফীতি হ্রাস পেলে নিঃসন্দেহে সুদের হার কমাতে পারে ফেড। এমনটি হলে ডলারের পতনের সম্ভাবনা রয়েছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড মনে করে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেই সুদের হার বাড়িয়ে গেছে ফেড। তাতে ২০২১ সালের শেষদিক থেকে ২০২২ পর্যন্ত ডলারের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে। চলতি বছর সেই ধারায় ছেদ পড়তে যাচ্ছে।

সোমবার (২২ জানুয়ারি) অন্যান্য মুদ্রার বিপরীতে ডলার সূচক নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। বর্তমানে তা ১০৩ দশমিক ২০৭ পয়েন্টে অবস্থান করছে। ইউএস শেয়ারবাজার চাঙা হয়েছে। ফলে দেশটির মুদ্রার মানে নিম্নগামিতা তৈরি হয়েছে।

ইতালির বহুজাতিক ব্যাংক ইউনিক্রেডিটের গবেষণা বিভাগের বিশ্লেষকরা বলেন, আবার দীর্ঘমেয়াদে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা তৈরি না হলে ডলার ধুঁকতে থাকবে। পাশাপাশি চাপে পড়বে আমেরিকান মুদ্রা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...