| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

তেড়ে যাওয়া থেকে ধাক্কা দেওয়া! ভারত বাংলাদেশ হাইভোল্টেজ ম্যাচে হয়েছিল বড় ঝামেলা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ২১ ১৫:০০:৩৪
 তেড়ে যাওয়া থেকে ধাক্কা দেওয়া! ভারত বাংলাদেশ হাইভোল্টেজ ম্যাচে হয়েছিল বড় ঝামেলা

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে একতরফা জয় পেয়েছে ভারতীয় দল। ছোটদের ম্যাচ হলেও মাঠে উত্তেজনার কোনও অভাব ছিল না। ভারতের ব্যাটিংয়ের সময় দুই দলের ক্রিকেটারদের ঝামেলা ছাপিয়ে গেল বড়দেরকেও। যেই ভিডিও এখন ভাইরাল। শনিবার ২ উইকেট হারিয়ে ব্যাট করছিল ভারতীয় দল। সেই সময় ক্রিজে ছিলেন জুনিয়ার টিম ইন্ডিয়ার অধিনায়ক উদয় সাহারান ও আদর্শ সিং। বাংলাদেশের বোলার আরিফুল ইসলামের সঙ্গে ঝামেলা বাধে উদয়ের।

ভাইরাল ভিডিওতে দেখা যায় উদয়ে সাহারানের দিকে তেড়ে যান আরিফুল। উদয়ও আরিফুলের দিকে তেড়ে গিয়ে ধাক্কা দেন। ঝামেলার সূত্রপাত আরিফুলের সেলিব্রেশনকে কেন্দ্র করে। ভারতীয় ব্যাটারদের আউট করার আঙুল উচিয়ে তাদের সাজঘরে যাওয়ার ভঙ্গিমায় সেলিব্রেশন করছিলেন আরিফুল। সেটি ভালভাবে নেন অধিনায়ক উদয় সাহারান। তারপরই ঝামেলার সূত্রপাত।

পরে আম্পায়ার এসে পরিস্থিতি শান্ত করে। তবে মাঠে গরমা-গরম পরিস্থিতি বজায় থাকে বেশি কিছু সময়। প্রসঙ্গত, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান করে ভারত। আদর্শ সিং ৭৬ ও উদয় সাহারান খেলেন ৬৪ রানের ঝকঝকে ইনিংস। রান তাড়া করতে নেমে মাত্র ১৬৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। সর্বোচ্চ ৪টি উইকেট নেন সাউমি কুমার পাণ্ডে। ৮৪ রানের বড় জয় পায় জুনিয়র টিম ইন্ডিয়া।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...