বাংলাদেশকে হারিয়ে চরম প্রতিশোধ নিলো ভারত
সর্বশেষ এশিয়া যুব কাপের সেমিফাইনালে বাংলাদেশ যুব দল ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে ফাইনাল খেলেছে। এরপর বাংলাদেশের বিপক্ষে আর কোনো ম্যাচ খেলার সুযোগ পায়নি তারা। এবার যুব বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে হারিয়ে নিজেদের হারের প্রতিশোধ নিল ভারতীয় যুব দল। ৮৪ রানে হেরে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ।
শনিবার (২০ জানুয়ারি) টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেছেন আদার্শ সিং। ৮ ওভারে এক মেইডেনসহ ৪৩ রানের বিনিময়ে ৫ উইকেট শিকার করেন মারুফ মৃধা। জবাবে খেলতে নেমে ৪৫ ওভার ৫ বলে ১৬৭ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেছেন শিহাব জেমস। ২৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেছিল বাংলাদেশ। ১৪ রান করে জিসান ফিরলে ভাঙে ৩৮ রানের উদ্বোধনী জুটি।
এরপরই মূলত পথ হারায় বাংলাদেশের যুবারা। ৫০ রান তুলতেই ৪ উইকেট হারায় তারা। এরপর আরিফুল ইসলাম ও শিহাব জেমসের ব্যাটে ঘুরে দাড়ায় বাংলাদেশ। আরিফুল ৪১ রান করে ফিরলে আবারও ম্যাচ থেকে দূরে সরে যায় বাংলাদেশ। শিহাব ৫৪ রানের বেশি করতে পারেননি। এই দুই ব্যাটার ছাড়া আর কেউই বলার মতো কোনো রান করতে পারেননি। ফলে বড় হার সঙ্গী হয়েছে বাংলাদেশের।
এর আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই আর্শিন কুলকার্নিকে হারায় ভারত। ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে ছিলেন মারুফ। এই পেসারের অফ স্টাম্পের বাইরে করা বলে পুশ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন কুলকার্নি। অষ্টম ওভারে আবারও আঘাত হানেন মারুফ। এবার তার শিকার হয়েছেন মুশের খান। ৩১ রানে দুই উইকেট হারানো ভারতকে টেনে তোলেন আদার্শ ও সাহারান। চতুর্থ উইকেটে ১১৬ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। ৯৪ বলে ৬৪ রান এসেছে ভারত অধিনায়কের ব্যাট থেকে।
মিডল অর্ডারে প্রিয়াংশু মলিয়া ও আর্ভেলি আভানিশ থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। এই দুজনকেই ফিরিয়েছেন মারুফ। এরপর মুরুগান আভিষেককেও দ্রুত ফিরিয়েছেন এই পেসার। তাতে ইনিংসে পাঁচ উইকেট শিকারের মাইলফলক পূর্ণ করেন মারুফ। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও মাহফুজুর রহমান রাব্বি।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
