| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

বিপিএলের শুরুর ১দিন আগেই বরিশাল শিবিরে বিশাল দুঃসংবাদ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১৮ ২১:০৯:২৪
বিপিএলের শুরুর ১দিন আগেই বরিশাল শিবিরে বিশাল দুঃসংবাদ

শুক্রবার (১৯ জানুয়ারি) বিপিএলে পর্দা নামবে। উদ্বোধনী দিনে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স-দুরন্ত ঢাকা এবং সিলেট স্ট্রাইকার্স-চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছে দলগুলো। এদিকে বিপিএলের দ্বিতীয় দিনে মাঠে নামবে ফরচুন বরিশাল। তার আগেই খুব খারাপ খবর পেল দলটি। ইনজুরিতে পড়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) প্রস্তুতি ম্যাচ খেলে দুই গ্রুপে বিভক্ত বরিশাল। ওই ম্যাচের আগে অনুশীলনের সময় পায়ে ব্যথা নিয়ে নেট ছেড়েছিলেন দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। দৌড়াতে অসুবিধা হওয়ায় নেট ছাড়েন তিনি।

এদিকে দীর্ঘদিন পর শুরুটা ভালো হয়নি সাবেক অধিনায়ক তামিম ইকবালের। গত বছরের সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো মাঠে দেখা গেছে সাবেক এই অধিনায়ককে। তবে দেড় ঘণ্টা ব্যাটিং করার পর তামিম মন দিয়ে খেলেন।

এদিকে তামিম-মুশফিকের উপদেষ্টা হিসেবে আজ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা অস্ট্রেলিয়ান কোচ ডেভ হোয়াটমোরের। প্রথমবারের মতো বিপিএলে দায়িত্ব নিচ্ছেন হোয়াটমোর। যদিও তিনি বাংলাদেশের একটি পরিচিত নাম। এর আগে তিনি টাইগারদের কোচিংয়ের দায়িত্বে ছিলেন। বাংলাদেশের আগে শ্রীলঙ্কার কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।

ফরচুন বরিশাল স্কোয়াডতামিম ইকবাল (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সৈয়দ খালেদ আহমেদ, ইবরাহিম জাদরান, শোয়েব মালিক, পল স্টার্লিং, ফখর জামান, মোহাম্মদ আমির, আব্বাস আফ্রিদি, দুনিথ ভেল্লালাগে, মুশফিকুর রহিম, রাকিবুল হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, প্রীতম কুমার, তাইজুল ইসলাম, দীনেশ চান্দিমাল ও প্রান্তিক নওরোজ নাবিল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...