| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

রোনালদোর বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন মেসি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ১২ ১১:২৫:৪০
রোনালদোর বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন মেসি

প্রায় দুই মাস বিরতির পর মাঠে ফেরার অপেক্ষায় আছেন লিওনেল মেসি। প্রাক্‌-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে ইন্টার মায়ামির হয়ে সৌদি সফরে যাবেন মেসি। সেখানে আল নাসর আর আল হিলালের বিপক্ষে খেলবে মায়ামি। সৌদি আরবের দুই ক্লাবের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন মেসি। আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইন্টার মায়ামির প্রাক্‌-মৌসুম পর্ব। প্রথম ম্যাচে এল সালভাদরের বিপক্ষে খেলবে মেসির দল।

সবকিছু ঠিক থাকলে ২১ নভেম্বরের পর সেদিনই প্রথম মাঠে নামবেন মেসি। দুদিন পর এফসি ডালাসের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলে সৌদি আরবের উদ্দেশে রওনা দেবেন মেসিরা। ইন্টার মায়ামি, আল হিলাল ও আল নাসরকে নিয়ে আয়োজন করা হয়েছে রিয়াদ সিজন কাপ। সেখানে ২৯ জানুয়ারি আল হিলাল এবং ১ ফেব্রুয়ারি আল নাসরের বিপক্ষে খেলবে মায়ামি।

এর মধ্যে মেসি-রোনালদোর দেখা হবে বলে মায়ামি-নাসর ম্যাচ নিয়ে দর্শক উদ্দীপনা বেশি। দেখা হতে পারতো নেইমারের সঙ্গেও, তবে চোটের কারণে আপাতত মাঠের বাইরে এই ব্রাজিলিয়ান তারকা। রিয়াদ সিজন কাপ নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন মেসি।

যেখানে তিন দলের এই প্রতিযোগিতাকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে মেসি লিখেছেন, ‘ইন্টার মায়ামির হয়ে রিয়াদ সিজন কাপের অংশ হতে তর সইছে না, যেখানে আমরা এক ঐতিহাসিক চ্যাম্পিয়নশিপে সৌদির শীর্ষ ক্লাবগুলোর মুখোমুখি হব।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...