| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নৌকা নিয়েও অনেক পিছিয়ে কণ্ঠশিল্পী মমতাজ

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ০৭ ২২:৩৯:২১
নৌকা নিয়েও অনেক পিছিয়ে কণ্ঠশিল্পী মমতাজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর ও মানিকগঞ্জ সদরের আংশিক) আসনের ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী সংগীতশিল্পী মমতাজ বেগম পিছিয়ে রয়েছেন। তার জায়গায় টুলু ট্রাক মার্কায় এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ।

নির্বাচনের শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯৩টি কেন্দ্রের মধ্যে ৭৪টি কেন্দ্রের ফলাফলে পিছিয়ে আছে মমতাজ বেগম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদ আহমেদ টুলু (ট্রাক)- ৪১ হাজার ৪০ ও মমতাজ বেগম (নৌকা)- ২৩ হাজার ৭৬১ ভোট পেয়েছেন।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন মমতাজ। মানিকগঞ্জ-২ আসনেই ভোটযুদ্ধে লড়ছেন তিনি। আওয়ামী লীগের প্রার্থী হয়ে তৃতীয়বারের মতো ভোটযুদ্ধে নেমেছেন তিনি।

সিংগাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের মমতাজ বলেন, ‘আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। সুন্দর পরিবেশে ভোট হচ্ছে। মা বোনেরা আসছেন। চমৎকার পরিবেশে ভোট হচ্ছে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...