| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

সংরক্ষিত নারী আসনে লড়তে চলেছেন আপু বিশ্বাস

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ০৬ ১৫:৪১:২৪
সংরক্ষিত নারী আসনে লড়তে চলেছেন আপু বিশ্বাস

দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রার্থীরা ইতিমধ্যে শেষ মুহূর্তের পেশায় তাদের সময় কাটাচ্ছেন। নির্বাচন অনুষ্ঠানের তারকারাও আলাদা নন। তারা ভোটারদের কাছে গিয়ে তাদের পছন্দের প্রার্থীর জন্য ভোট চান।

নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন অভিনেত্রী অপু বিশ্বাস। যদিও এবারের নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল তার। কিন্তু সে ধারণা থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। তবে নারীদের জন্য সংরক্ষিত আসন থেকে সংসদ সদস্য হতে চান নায়িকা।

নিজের সেই ইচ্ছার কথাও সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন তিনি। অপু বিশ্বাস বলেন, ‘সংরক্ষিত আসনের প্রার্থী হওয়ার ইচ্ছে রয়েছে। আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত আসন থেকে মনোনয়নপত্র কিনেছিলাম। এবারও মনোনয়ন কিনবো।’

নারীদের নিয়ে কাজ করার ইচ্ছে থেকেই এবার মনোনয়ন ফরম ক্রয় করবেন জানিয়ে অপু বলেন, ‘আমি নারীদের ক্ষমতায়ন নিয়ে কাজ করতে চাই। আর এ কারণে আমার সংরক্ষিত আসনের সদস্য হওয়ার আগ্রহ রয়েছে।’

এদিকে শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশে অপু বিশ্বাস বলেন, ‌‘আগামী দিনগুলো যেন সুন্দর হয়, সকল ভক্ত-দর্শকদের কাছে দোয়া/আশীর্বাদ চাই।’

এই পোস্টে ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন অপু। চলচ্চিত্রাঙ্গনের কেউ কেউ তাঁর পোস্টে সাড়া দিয়েছেন। চিত্রনায়ক জয় চৌধুরী ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে মন্তব্য করেছেন, ‘অনেক দোয়া আর ভালোবাসা রইল।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...