| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ভারত-পাকিস্তানের হারে সুখবর পেল বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ডিসেম্বর ২৯ ২১:১৯:৪১
ভারত-পাকিস্তানের হারে সুখবর পেল বাংলাদেশ

এশিয়ার দুই পরাশক্তি পাকিস্তান ও ভারত একই দিনে পরাজিত হয়। অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তান ৭৯ রানে হেরেছে এবং ভারত দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৩২ রানে হেরেছে। বড় দুই দলের হার বাংলাদেশের জন্য ছদ্মবেশে আশীর্বাদ।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে চতুর্থ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ।যদিও বর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ব্যস্ত বাংলাদেশ। অর্থাৎ কোনো টেস্ট ম্যাচ না খেলেই পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে।

এখন পাকিস্তান আর ভারত দুই দলই বাংলাদেশের নিচে। টাইগারদের ওপরে কেবল দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়া। মেলবোর্ন টেস্টে জয়ের সুবাদে মূল্যবান ১২ পয়েন্ট সংগ্রহ করে অস্ট্রেলিয়া। সেই সুবাদে ৭ ম্যাচে ৪টি জয়সহ তাদের সংগৃহীত পয়েন্ট দাঁড়িয়েছে ৪২। অস্ট্রেলিয়া ৫০ শতাংশ হারে পয়েন্ট সংগ্রহ করে। ফলে তারা এখন লিগ টেবিলের তৃতীয় স্থানে।

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে পাকিস্তান গত ১৪ ডিসেম্বর পার্থে প্রথম টেস্টে মুখোমুখি হয় অস্ট্রেলিয়ার। সেখানে অজিরা ৩৬০ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়। হারের ম্যাচে আইসিসি স্লো ওভার রেটের কারণে পাকিস্তানকে জরিমানা করা হয়। পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে দুই পয়েন্ট কেটে নেয়। এতে করে পাকিস্তানকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসে ভারত।

অন্যদিকে ভারত তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে মুখোমুখি হয় ২৬ ডিসেম্বর। কিন্তু তিন দিনের মধ্যে তারা ইনিংস ও ৩২ রানের ব্যবধানে ম্যাচটি হেরে যায়। এরপরই আইসিসি থেকে বড় দুঃসংবাদ পায় ভারত। স্লো ওভার রেটের কারণে ভারতকে জরিমানা করা হয়। পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে দুই পয়েন্ট কেটে নেয়া হয়। এতে করে ভারত নেমে যায় পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে।

আজকের ম্যাচের পর পাকিস্তান ৪ ম্যাচে ২টিতে পরাজিত হয়। তাদের সংগ্রহে রয়েছে ৪৫.৮৩ শতাংশ হারে ২২ পয়েন্ট। পাকিস্তানের ২ পয়েন্ট কাটা গিয়েছে স্লো ওভার-রেটের জন্য। সবমিলিয়ে পাকিস্তান টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে দুই থেকে পিছিয়ে ৫ নম্বরে চলে গেছে।

এদিকে সেঞ্চুরিয়ন টেস্টে ভারতকে হারানোর সুবাদে দক্ষিণ আফ্রিকা ১০০ শতাংশ হারে ১২ পয়েন্ট সংগ্রহ করে। যেহেতু পয়েন্টের নিরিখে নয়, বরং পয়েন্ট সংগ্রহের শতকার হারের নিরিখে টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট নির্ধারিত হয়, তাই আপাতত লিগ টেবিলের মগডালে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...