| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক মুদ্রা-বাজারে হঠাৎ কমে যাচ্ছে ডলারের ডাম

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২৮ ২৩:৩৭:৩৯
আন্তর্জাতিক মুদ্রা-বাজারে হঠাৎ কমে যাচ্ছে ডলারের ডাম

আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলারের মূল্য আরও কমেছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) দৈনিক ভিত্তিতে মার্কিন মুদ্রা অন্যান্য মুদ্রার বিপরীতে ৩ মাসের সর্বনিম্নে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্বের প্রধান অর্থনীতি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোজোনে মুদ্রাস্ফীতির তথ্য এই সপ্তাহে প্রকাশ করা হবে বলে জানা গেছে। তার আগে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন। ফলে ডলারের দাম কমেছে।

কার্যদিবসের শুরুতে ৬ টি প্রধান বিশ্ব মুদ্রার বিপরীতে ডলার সূচক ১০৩.০৭ পয়েন্টে দাঁড়িয়েছে। যা গত ৩১ শে আগস্টের পর সর্বনিম্ন মান। যদিও পরে পরিস্থিতি ঠিক হয়ে যান। বর্তমানে গ্রিনব্যাক সূচক ১০৩.১৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

সবমিলিয়ে চলতি নভেম্বরে ডলারের মান কমেছে ৩ শতাংশ। মাসিক হিসাবে গত ১ বছরের মধ্যে যা সর্বনিম্ন। মোনেক্স ইউরোপের ফোরেক্স বিশ্লেষণের প্রধান সিমোন হার্ভে বলেন, এদিন সকালে ডলারের দর কমেছে। প্রধান আন্তর্জাতিক মুদ্রাটি তেজ হারাতে শুরু করেছে।

এই প্রেক্ষাপটে ইউরোর বাজার স্থিতিশীল রয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মূল মুদ্রাটির দাম স্থির হয়েছে ১ দশমিক ০৯৫৪ ডলারে। স্টার্লিংয়ের মানও স্থবির আছে। ব্রিটিশ মুদ্রাটির মূল্য নিষ্পত্তি হয়েছে ১ দশমিক ২৬২৮ ডলারে। বিগত ৩ মাসের মধ্যে উভয় মুদ্রার দামই সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।

জাপানি মুদ্রা আরও শক্তিশালী হয়েছে। প্রতি ডলারের দাম দাঁড়িয়েছে ১৪৮ দশমিক ৪৫ ইয়েনে। সুইজারল্যান্ডের মুদ্রাও অধিক শক্তি ফিরে পেয়েছে। ডলারপ্রতি দর স্থির হয়েছে শূন্য দশমিক ৮৮১০ সুইস ফ্রাংকে।

ধারণা করা হচ্ছে, কঠোর মুদ্রানীতি গ্রহণ থেকে সরে আসছে ইউএস ফেডারেল রিজার্ভ (ফেড)। শিগগিরই সুদের হার কমাতে পারে তারা। ফলে চাপে পড়েছে ডলার। এখন মূল্যস্ফীতির দিকে নজর রাখছেন ব্যবসায়ীরা। কারণ, এটাই ফেডের সুদহার নির্ধারণ করে দেবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...