| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ: পাকিস্তানে সরকারি কর্মকর্তাদের জন্য দুঃসংবাদ

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২২ ০৯:১৭:২৫
ব্রেকিং নিউজ: পাকিস্তানে সরকারি কর্মকর্তাদের জন্য দুঃসংবাদ

পাকিস্তানে সরকারি কর্মকর্তাদের নামের সঙ্গে সাহেব সংযুক্ত করা নিষিদ্ধ করা হয়েছে। দেশটির প্রধান বিচারপতি কাজী ফায়েজ ইসা এ নিষেধাজ্ঞার আদেশ দেন। স্থানীয় সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দুই পৃষ্ঠার ওই আদেশে পাকিস্তানের প্রধান বিচারপতি বলেন, একজন সরকারি কর্মকর্তার নামের সঙ্গে সাহেব শব্দটি যুক্ত করা জনসাধারণের স্বার্থের পরিপন্থী। এতে সরকারি কর্মকর্তাদের মধ্যে দায়িত্বহীনতার মনোভাব তৈরি হয়, যা গ্রহণযোগ্য নয়।

ওই আদেশে আরও বলা হয়, সাহেব শব্দটি সংযুক্ত করা বন্ধ করে দেওয়া হচ্ছে কারণ এটি অপ্রয়োজনীয়ভাবে সরকারি কর্মচারীদের মর্যাদাকে বাড়িয়ে দেয়।

গত বছর পেশোয়ারে একটি শিশু হত্যা করা হয়। ওই মামলায় জামিনের আবেদনের শুনানি চলাকালীন প্রধান বিচারপতি ইসা এমন আদেশ দেন।

জানা গেছে, এ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের তদন্তে অবহেলা ছিল। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসল দোষীদের সাজা না দিয়ে নির্দোষ এক ব্যক্তিকে জেলে পাঠানো হয়। পরে আদালত ওই ব্যক্তিকে জামিন দেন।

এ ঘটনায় জড়িত স্থানীয় পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্টকে (ডিএসপি ) সাহেব বলে সম্বোধন করেন খাইবার-পাখতুনখোয়া প্রদেশের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল । বিষয়টি নিয়ে খাইবার-পাখতুনখোয়া প্রদেশের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেলকে তিরস্কার করে পাকিস্তানের প্রধান বিচারপতি বলেন, সাহেব ডেকে সবাইকে নষ্ট করেছন। তিনি একজন ডিএসপি বা বরং একজন অযোগ্য ডিএসপি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...