| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অভিনেত্রী হোমায়রা হিমু আর নেই

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ০২ ১৯:৩৯:৫৮
অভিনেত্রী হোমায়রা হিমু আর নেই

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হোমায়রা হিমু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (২ নভেম্বর) রাজধানীর উত্তরার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। হিমুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি অভিনেতা আহসান হাবিব নাসিম।

এ বিষয়ে আহসান হাবিব নাসিম বলেন, হিমুকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থিয়েটার পারফরম্যান্সের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন অভিনেত্রী হোমায়রা হিমু। ২০০৬ সালে হিমু প্রথম 'ছায়াবীথি' নাটকে অভিনয় করেন। একই বছরে তিনি পিআই (প্রাইভেট ইনভেস্টিগেটর) নামে একটি টেলিভিশন সিরিজে অভিনয় করেন। এরপর 'বাড়ি বাড়ি শাড়ি', 'হাউসফুল', 'গুলশান এভিনিউ'সহ অনেক জনপ্রিয় নাটকে কাজ করেন তিনি।

হিমু চলচ্চিত্র ও ছোট পর্দা উভয় ক্ষেত্রেই অভিনয় করেছেন। ২০১১ সালে 'অমর বন্ধু রাশেদ' ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তার চলচ্চিত্র যাত্রা শুরু হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...