| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আবারো মাঠে নামছে পাকিস্তান বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ অক্টোবর ২৫ ১৬:০১:০৩
আবারো মাঠে নামছে পাকিস্তান বাংলাদেশ

ভারতে চলছে ওয়ানডে বিশ্বকাপ। দশ দলের টুর্নামেন্টে তলানিতে রয়েছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। এদিকে ঘরের মাঠে মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপরই চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগাররা।

বুধবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ ও পাকিস্তান মুখোমুখি হলেও স্বাগতিকরা পিছিয়ে আছে। পাঁচবারের মধ্যে চারবার জিতেছে পাকিস্তান নারী দল। অন্যদিকে নিগ্রার সুলতানা জ্যোতি একটিতে জয়ী হয়েছেন। যদিও এশিয়ান গেমসে দুই দলের শেষ দেখা পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ।

৩টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তান-বাংলাদেশ। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ ও ২৯ অক্টোবর চট্টগ্রামে। টি-টোয়েন্টির পর ৪, ৭ ও ১০ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওয়ানডে ম্যাচ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...