| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

লজ্জাজনক ভাবে হেরে গেল বাংলাদেশ

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ আগস্ট ৩১ ২২:২৩:৩৮
লজ্জাজনক ভাবে হেরে গেল বাংলাদেশ

২০২৩ এশিয়া কাপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার হেড টু হেড পারফরম্যান্স লঙ্কানদের আগে থেকেই এগিয়ে রেখেছিল সবদিক দিয়ে। কিন্তু লাল-সবুজের প্রতিনিধিদের আশা জাগাচ্ছিল সাম্প্রতিক সময়কার পাফরম্যান্স। পাশাপাশি ছিল ২০১৩ সালে ওয়ানডে ফরম্যাটে প্রথমবারের মতো লঙ্কা বধের স্বাদ। কিন্তু সেই স্বপ্ন শেষ পর্যন্ত ধূলিসাৎ হয়ে গেল বাজে ব্যাটিং ও ফিল্ডিংয়ের কারণে।

এশিয়া কাপের শুরুতেই বাংলাদেশ লঙ্কানদের কাছে ৫ উইকেটে হেরেছে। বাংলাদেশের দেয়া ১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬৬ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে তরী ভেড়ায় শ্রীলঙ্কা।

পাল্লেকেলের পরিসংখ্যান বলছিল টসে জিতে বোলিং নেয়াটাই হবে বুদ্ধিমানের কাজ। কিন্তু ম্যাচের আগে থেকেই গলার কাঁটা হয়েছিল বৃষ্টির আশঙ্কা। যে বিপদ জেনেও ঝুঁকি নিয়েছিলেন বাংলাদেশ দলপতি সাকিব আল হাসান। টসে জিতে নিয়েছিলেন ব্যাটিং।

কিন্তু সেই ঝুঁকি নেয়াটা যে ভুল সিদ্ধান্ত ছিল সেটির প্রমাণ মেলে প্রথম ইনিংসেই। প্রথম ১০ ওভারে লঙ্কান বোলারদের টুটি চেপে ধরা বোলিংয়ে মাত্র ৩৪ রান স্কোরবোর্ডে যোগ করতে সক্ষম হয় টাইগাররা। বিপরীতে লাল-সবুজের প্রতিনিধিদের দুই ওপেনারের উইকেট তুলে নেয় শ্রীলঙ্কান বোলাররা।

দলীয় ৩৬ রানে একাদশতম ওভারে বিদায় নেন অধিনায়ক সাকিব আল হাসানও।

তবে তৌহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে বিপর্যয় এড়িয়ে দলকে টেনে নেয়ার গুরুভার কাঁধে তুলে নেন নাজমুল হোসেন শান্ত। বিপর্যয় এড়িয়ে সচলও রাখেন দলের রানের চাকা।

কিন্তু উইকেটের অপরপ্রান্ত থেকে হৃদয় আর মুশফিকুর রহিম কিছুটা সারা দিলেও বাকিরা রীতিমতো মুখ ফিরিয়ে নেন তাকে সাপোর্ট দেয়া থেকে।

বাংলাদেশ- ১৬৪/১০ (৪২.৪ ওভার) (তানজিদ ০, নাইম ১৬, সাকিব ৫, হৃদয় ২০, শান্ত ৮৯; পাথিরানা ৪/৩২, থিকশানা ২/১৯)

শ্রীলঙ্কা- ১৬৫/৫ ( ৩৯ ওভার) (নিশানকা ১৪, সামারাবিক্রমা ৫৪, আসালঙ্কা ৬২*; তাসকিন ১/১৬, শরিফুল ১/১৭, সাকিব ২/২৭)

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...