| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ডি’অর পাওয়ার বিষয় মুখ খুললেন এমবাপ্পে নিজেই

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ২০ ১৫:১৪:১৩
ডি’অর পাওয়ার বিষয় মুখ খুললেন এমবাপ্পে নিজেই

এ বিশেষ ট্রফিটি রেকর্ড সর্বোচ্চ সাতবার নিজের ঝুলিতে পুরেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তারপরেই রয়েছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। এ দুজনের বয়স হয়ে গেছে, তারা রয়েছেন ক্যারিয়ারের সায়াহ্নে। ইতোমধ্যে এ দু’জন ইউরোপকে বিদায় জানিয়েছেন।

বরাবরের মতো এবারও একাধিক ফুটবলার ব্যালন ডি’অর জয়ের দৌড়ে রয়েছেন বেশ কয়েকজন। স্বাভাবিকভাবেই শত শত কোটি ফুটবলপ্রেমীর কৌতুহল, ২০২৩ সালে কে পাচ্ছেন এটি। ইতোমধ্যে ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’ এবারের ব্যালন ডি’অর পুরস্কার প্রদানের তারিখ ঘোষণা করেছে। আগামী ৩০ অক্টোবর প্যারিসে আয়োজিত হবে ব্যালন ডি’অরের অনুষ্ঠান। যেখানে ২০২২-২৩ মৌসুমের বর্ষসেরাদের তালিকা প্রকাশ করা হবে। সে হিসেবে মাত্র চার মাস বাকি।

এদিকে গতকাল সোমবার (১৯ জুন) রাতে ইউরো বাছাইপর্বের ম্যাচে গ্রিসের বিপক্ষে টানা চতুর্থ জয় পেয়েছে ফ্রান্স। যেখানে দলের হয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক এমবাপ্পে। যার মাধ্যমে এই পিএসজি তারকা এক সিজনে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন। ক্লাব এবং জাতীয় দল মিলিয়ে চলতি মৌসুমে ৫৪টি গোল করেছেন এই ২৪ বছর বয়সী তারকা ফরোয়ার্ড। এর মাধ্যমে এমবাপ্পে দেশটির সাবেক তারকা ফুটবলার জাস্ট ফন্টেইনকে পেছনে ফেলে দিয়েছেন।

ম্যাচ শেষে এমবাপ্পে নিজেকে ব্যালন ডি’অরের প্রধান দাবিদার উল্লেখ করে বলেন, আমি এখন বলতে পারি, হ্যাঁ অবশ্যই আশাবাদী। কিন্তু এখানে ভোট দেয়ার বিষয় আছে এবং এই ব্যাপারে আমি আশাবাদী।

গ্রিসকে হারানোর পর সংবাদমাধ্যম টিএফ-১ এর কাছে দেয়া এমবাপের মন্তব্যের বরাত দিয়ে ফুটবল বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোলডটকম বলছে, ব্যালন ডি’অর? আসলেই এমন ব্যক্তিগতভাবে ট্রফি জয়ের ব্যাপারে কথা বলা কঠিন। কারণ এখানে তোমাকে অবশ্যই আগে নিজেকে সমর্থন দিতে হবে। এখানে এমন কিছু বিষয় থাকে, যা সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...