| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

প্রথম ফুটবলার হিসেবে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন আলভারেজ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জুন ১১ ১২:০০:০৮
প্রথম ফুটবলার হিসেবে অবিশ্বাস্য রেকর্ড গড়লেন আলভারেজ

এর আগে গত বছরের শুরুতেই যা সে কল্পনা করেনি, বছরের শেষ দিকে এসে তাই যেন স্বপ্নের মতো দেখা দিলো। জিতল বিশ্বকাপ। তার ২২তম জন্মদিনে নিশ্চিত হয়, তিনি প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটিতে পা রাখছেন।আর ম্যানচেস্টারে পা রেখেই হয়ে যান মেসি-ডি মারিয়াদের বিশ্বকাপ স্কোয়ার্ডের সতীর্থ।

এরপর যে একের পর এক সফলতা পেয়েই যাচ্ছেন এই আর্জেন্টাইন। ডিসেম্বরে জেতেন নিজেদের ৩৬ বছরের অধরা বিশ্বকাপ শিরোপা। এরপর চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ ও এফএ কাপের শিরোপা। আর সবশেষ চ্যাম্পিয়নস লিগ শিরোপাও উঠল আলভারেজের হাতে। শনিবার (১০ জুন রাতে) চ্যাম্পিয়নস লিগ জিতে তো ইতিহাসই হয়ে গেলেন আর্জেন্টিনার ফরোয়ার্ড।

এক মৌসুমে চ্যাম্পিয়নস লিগ শিরোপা, লিগ আর ঘরোয়া কাপের সঙ্গে বিশ্বকাপ জয়, এই চার ট্রফি জেতা ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হয়ে গেলেন আলভারেজ।

২৩ বছর বয়সী আলভারেজের আগে ৯ জন খেলোয়াড় এক মৌসুমে ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়নস লিগ ও বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েছেন। কিন্তু তাদের মধ্যেই কেউই সেই একই মৌসুমে ক্লাবের হয়ে ঘরোয়া কাপ জিততে পারেননি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...