চরম লজ্জার হার হেরে সরাসরি ভাবে যাকে দায়ী করলেন সঞ্জু স্যামসান
শুভমান গিল ৩৫ বলে ৩৬ রান করেন। আউট হওয়ার সাথে সাথেই ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া ব্যাটিং করতে আসেন এবং মাত্র ১৫ বলে অপরাজিত ৩৯ রান করে দলকে জেতান। হার্দিক তার ইনিংসে ৩টি চার ও ৩টি ছক্কায় করেন। অন্যদিকে ঋদ্ধিমান সাহা তার ভূমিকা পালন করেন এবং ৩৪ বলে অপরাজিত ৪১ রান করেন।
জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে খেলা এই ম্যাচে সঞ্জু স্যামসন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। কিন্তু এই সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয়নি কারণ দলটি পুরো ২০ ওভারও ব্যাট করতে পারেনি এবং ১৭.৫ ওভারে ১১৮ রানে অলআউট হয়ে যায়। রাজস্থানের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক সঞ্জু স্যামসন। তিনি ছাড়া আর কোন ব্যাটসম্যান ২০ রানের অঙ্কও স্পর্শ করতে পারেননি। গুজরাটের হয়ে রশিদ খান দুর্দান্ত বোলিং করেন। ৪ ওভারে মাত্র ১৪ রানে ৩ উইকেট নেন তিনি। এর পাশাপাশি ৩ ওভারে ২ উইকেট নেন নূর আহমেদ। সব মিলিয়ে এ দিন গুজরাট বোলারদের সামনে নতজানু হতে হয় রাজস্থানকে।
এ দিন, এক কথায় গুজরাটের কাছে পর্যুদস্ত হতে হয় রাজস্থান। ম্যাচ হারার পর সেই দলের অধিনায়ক সঞ্জু স্যামসন বলেন, “রাতটা আমাদের জন্য খুব কঠিন ছিল। মনে রাখার মতো ভালো পাওয়ারপ্লে ছিল না এবং স্পিনারদের বিরুদ্ধে লড়াই করেছিলাম। তাদের বোলাররা ভাল লাইন এবং লেন্থ বোলিং করছিল এবং মধ্য ওভারের সময় কিছু গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেয়। যখন এমনটি ঘটে তখন আপনি কিছুই করতে পারেন না। আমাদের করণীয় তালিকা পরীক্ষা করে দেখতে হবে যে আমরা আসলেই ভালো ক্রিকেট খেলছি কিনা। আমাদের আরও ভালো করে তৈরি হতে হবে কারণ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রয়েছে এবং আমরা আগামী কয়েক সপ্তাহের মধ্যে ম্যাচগুলি জিততে উন্মুখ হয়ে থাকবো।”
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
