| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শেষ, দেখেনিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ৩০ ১১:৪৫:৫৯
পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শেষ, দেখেনিন ফলাফল

শনিবার রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামে পাকিস্তান। এ ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৩৬ রান করে সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে ১০ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। এদিন টস জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তান দলপতি বাবর আজম।

ব্যাট করতে নেমে ভালো শুরু করেন নিউজিল্যান্ড ব্যাটাররা। তবে ইনিংসের ষষ্ঠ ওভারে নিউজিল‍্যান্ডের উদ্বোধনী জুটি ভাঙেন হারিস রউফ।

এরপর আক্রমণাত্মক ব‍্যাটিংয়ে ১৫৯ বলে মিচেল ও টম ল্যাথাম দলকে উপহার দেন ১৮৩ রানের জুটি। এদিন ১০২ বলে ক‍্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি স্পর্শ করেন মিচেল।

অন্যদিকে, সম্ভাবনা জাগিয়েও ৯৮ রানে কাটা পড়েন ল্যাথাম। শেষ পর্যন্ত ৫ উইকেটের বিনিময়ে ৩৩৬ রান করে সফরকারীরা।

পাকিস্তানের হয়ে চার উইকেট শিকার করেন হারিস রউফ। এছাড়াও কিউইদের একটি উইকেট তুলে নেন নাসিম শাহ।

রান তাড়ায় পাকিস্তানকে ভালো শুরু এনে দেন ইমাম-উল-হক ও ফখর জামান জুটি। দশম ওভারে ইমামকে ফিরিয়ে ৬৬ রানের উদ্বোধনী জুটি ভাঙেন ম‍্যাট হেনরি।

দ্বিতীয় উইকেটে ১২২ বলে ১৩৫ রানের জুটিতে স্বাগতিকদের টানেন ফখর ও বাবর। পাকিস্তান অধিনায়ক ধীরলয়ে এগোলেও বোলারদের চাপে রাখেন ফখর। ম্যাজিক ফিগারে পৌঁছাতে খরচ করেন মোটে ৮৩ বল।

তবে ব্যক্তিগত ফিফটির পর ইমামের মতো বেশিদূর যেতে পারেননি বাবর। ইশ সোধির দারুর এক ডেলিভারিতে বিদায় নেন এই টপ অর্ডার ব‍্যাটার। ৬৬ বলে ৬৫ রান করেন বাবর।

এরপর আব্দুল্লাহ শফিক দ্রুত বিদায় নিলেও আর কোনো উইকেটের পতন হতে দেননি ফখর ও রিজওয়ান জুটি।

দলকে জয় উপহার দেওয়ার আগে ৫০ ও ৫৫ রানে দুবার ‘জীবন’ পেয়ে ১৪৪ বলে ১৮০ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন ফখর। ১৭টি চার ও ৬ ছক্কায় শুধু বাউন্ডারি থেকেই ১০৪ রান তুলেছেন পাক এই ব্যাটার। ওয়ানডেতে সেঞ্চুরির হ্যাটট্রিক করলেন তিনি। ফখরের দিনে পার্শ্বনায়ক হয়েই থাকলেন রিজওয়ান-বাবররা।

নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি, শিপলি ও ইশ সোধি একটি করে উইকেট শিকার করেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...