| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

মুম্বাইয়ের বিপক্ষে বিশাল জয়ের আসল রহস্য জানালেন জাদেজা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ০৯ ১২:০০:৩০
মুম্বাইয়ের বিপক্ষে বিশাল জয়ের আসল রহস্য জানালেন জাদেজা

মুম্বাই দলের অধিনায়ক রোহিত শর্মা সহ কার্যত গোটা টপ অর্ডার ব্যাটিং এ দিনও চরম ভাবে ব্যর্থ হতে দেখা গেছে। তবে এর মধ্যে একমাত্র ওপেনার ইশান কিষাণ ২১ বলে ৩২ রান করে কিছুটা লড়াই করার চেষ্টা করলেন টপ অর্ডারে। বাকিরা ওই 'আয়ারাম গয়ারাম'। ফলস্বরূপ মু্ম্বইয়ের বিরুদ্ধে ৭ উইকেটের বড় ব্যবধানে জিতল মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস দল।

এ দিন চেন্নাইয়ের জয়ের অন্যতম কারিগর তাদের ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তিনি ৩ উইকেট নেন। মিচেল স্যান্টনার নেন ২ উইকেট। জয়ের পর ডাজ্ডুর অকপট স্বীকারোক্তি, ‘ওয়াংখেড়ের উইকেটে বল স্পিন করছিল। আমি আর মিচ (মিচেল স্যান্টনার) উইকেটের মধ্যে ভালো লেন্থে বল করার সিদ্ধান্ত নিই।’

ম্যাচ শেষে রবীন্দ্র জাদেজা বলেছেন, ‘প্রতিটা ম্যাচেই ওয়াংখেড়ের পিচের চরিত্র বদলে যায়। সেই মতোই আমরা ছক কষে বল করেছি। আমরা যখন বোলিং করছিলাম, তখন কিছু কিছু বল স্পিন করছিল। ফলে আমি আর মিচ (মিচেল স্যান্টনার) উইকেটে ভালো জায়গায় বল করার সিদ্ধান্ত নিই। এর প্রধান কারণ হল, ওদের (মু্ম্বইয়ের) একাধিক পাওয়ার হিটার রয়েছে। এখানে (ওয়াংখেড়েতে) যত বার খেলতে এসেছি, তত বার উইকেট ভিন্ন ভিন্ন আচরণ করেছে। কখনও একেবারে পাটা উইকেট,আবার কখনও উইকেটে বল থমকে থমকে এসেছে।’

মিচেল স্যান্টনারের সঙ্গে তাঁর বোলিং পার্টনারশিপ নিয়ে জাদেজা জানান, ‘আমরা বোলিং নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করি। আমাদের মধ্যে সেই দিন যে-ই বোলিং করা শুরু করুক না কেন সে অন্য জনকে উপদেশ দেয় ঠিক কোন লেন্থে এই উইকেটে বল করা উচিত। আমরা সর্বক্ষণ আলোচনা করতেই থাকি। একে অপরকে উপদেশ আমরা দিয়েই থাকি।’

প্রসঙ্গত, এ দিন মু্ম্বই প্রথমে ব্যাট করতে নেমে আট উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে। ইশান কিষাণ (৩২), টিম ডেভিড (৩১) এবং তিলক বর্মা (২২) ছাড়া আর বলার মতন রান পাননি কেউ। জাদেজা ২০ রান দিয়ে তিনটি উইকেট এবং স্যান্টনার ২৮ রান দিয়ে দু'টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে একদা ভারতীয় টেস্ট দলের হয়ে নিয়মিত খেলা অজিঙ্কা রাহানের ২৭ বলে ৬১ রানের মারকাটারি ইনিংসে ভর করে ৭ উইকেট হাতে নিয়ে ১১ বল বাকি থাকতে ম‌্যাচ জয় নিশ্চিত করে চেন্নাই। রাহানেকে যোগ্য সঙ্গত দিয়ে ৪০ রান করে অপরাজিত থাকেন রুতুরাজ গায়কোয়াড়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...