সাকিবের দেরিতে বোলিংয়ের পেছনের কারণ ব্যাখ্যা করলেন তাইজুল
প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে আসেন দলের সেরা পারফরমার তাইজুল। এদিন অবশ্য সাকিব আল হাসান বোলিংয়ে এসেছিলেন ইনিংসের ৬৬তম ওভারে। এর আগে কেন বোলিংয়ে আসেননি এমন প্রশ্নের জবাবে তাইজুল বলেন, 'তেমন কোনো কারণ আমাদের বলেনি। হয়তো আমাদের দিয়ে করানোর ইচ্ছে ছিল তার। হয়তো আমরা যদি ভালো না করতাম, তাহলে তিনি আসতেন।’
মাঠের মধ্যে অধিনায়ক সাকিবের থেকে কেমন পরামর্শ পেয়েছেন তাইজুল এমন প্রশ্নে বাঁহাতি এই স্পিনার বলছিলেন, ‘অধিনায়ক তো সবসময় দলের ভালো চাইবেন। ভুল কিছু হলে পরামর্শ দেবেন। মাঠের পরিস্থিতি উনি অনেক ভালো জানেন। যখন যেটা শেয়ার করা দরকার, সেটি করছিল। উনি আমাদের ওপর আত্মবিশ্বাসী ছিলেন দেখে আমাদের দিয়ে বোলিং করিয়েছেন।
