| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সুযোগ পেলে আমি সাকিবকে আয়ারল্যান্ড দলে চাই: অ্যান্ড্রু বালবার্নির বাবা।

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ এপ্রিল ০৪ ১৫:৩৪:০৯
সুযোগ পেলে আমি সাকিবকে আয়ারল্যান্ড দলে চাই: অ্যান্ড্রু বালবার্নির বাবা।

এমনই দৃশ্য দেখা গেল বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট ম্যাচে। ম্যাচ দেখতে গ্যালারিতে এসেছিলেন আয়ারল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নির বাবা-মা।

তার বাবা অ্যাশলে বালবার্নি এবং মা ক্যান্ডি ল্যাপিন আজ (৪ এপ্রিল) মিরপুরের হোম অফ ক্রিকেটে গ্র্যান্ডস্ট্যান্ডের শীর্ষ সারিতে বসেছিলেন। তারা তাদের ছেলেকে সমর্থন করার জন্য আয়ারল্যান্ডের মতো দূর থেকে এসেছেন।

বালবার্নির বাবা অ্যাশলি বলছেন, ‘ওর (বালবার্নি) খেলা দেখতে আমরা অনেক দেশে গিয়েছি। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, জিম্বাবুয়ে, কানাডা, মালয়েশিয়া, নেদারল্যান্ডস। তবে এবারই প্রথম বাংলাদেশে এসেছি এবং একইভাবে সামনে শ্রীলঙ্কায়ও যাব। বাংলাদেশে এসে খুবই উপভোগ করছি। এখানে অনেক মানুষ। ঢাকার জনসংখ্যা পুরো আয়ারল্যান্ডের চেয়েও বেশি।’

বালবার্নি তার প্রথম সন্তানের জন্য অপেক্ষা করছে উল্লেখ করে অ্যাশলি জানান, ‘আমি আশা করি সে যত দিন সম্ভব ক্রিকেট খেলা চালিয়ে যেতে চায়। এরপর সে একটা ভালো জীবন খুঁজে পাক। এই মুহূর্তে সে তার প্রথম সন্তানের অপেক্ষায় আছে। যেটা আমাদের জন্য খুবই রোমাঞ্চকর।’

ক্রিকেট খেলা শেষে বালবার্নিকে কোন পেশায় যেতে পারেন, সেই প্রসঙ্গে তার বাবা বলেন, ‘আমার মনে হয় না তার কোচ হওয়ার কোনো আগ্রহ আছে। সে যদি কখনও কোচিংয়ে আসে, আমি খুবই অবাক হব। আমার মনে হয় খেলার ও কোচিংয়ের প্রতি আবেগের মধ্যে পার্থক্য রয়েছে।’

বাংলাদেশের কার খেলা দেখতে ভালো লাগে এমন প্রশ্নের জবাবে অ্যাশলির ভাষ্য, ‘আমি তাসকিনকে নিয়ে সত্যিই মুগ্ধ। এছাড়া বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের কথা বলতেই হবে। সুযোগ থাকলে চাইতাম সাকিব আয়ারল্যান্ডের হয়ে খেলুক। তার মতো খেলোয়াড় পেতে ভাগ্য লাগে। সে তিন এমনকি চারটা রোলও প্লে করতে পারে। লিটন দাস অসাধারণ ব্যাটার। এছাড়া তামিমকেও চাইতাম হয়তো।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...