"আমরা বাংলাদেশকে ভয় পাই না, সোমবারে দেখা যাক কী হয়"
চলতি মাসের আগামী ২৭ তারিখ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ আয়ারল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে আয়ারল্যান্ড হতভম্ব হলেও টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে চান আইল্যান্ড ক্রিকেট দল। ম্যাচ পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ডের ক্রিকেটার জানান সিরিজ হেরেছে তাতে কিছুটা হতাশ হলেও কোনভাবেই ভেঙে পড়ছে না তারা। টি-টোয়েন্টি সিরিজ অবশ্যই ঘুরে দাঁড়াতে চান আইরিশরা।
প্রথম ম্যাচে তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম কিংবা ইবাদত হোসেনদের ব্যাটে-বলে পেরে উঠতে পারেনি আয়ারল্যান্ড। বাংলাদেশের ব্যাটারদের সামনে তেমন কোনো চ্যালেঞ্জ দিতে না পারায় ৩৩৮ রানের পুঁজি পেয়েছিল স্বাগতিকরা। এমন বড় লক্ষ্য তাড়ায় আইরিশরা থেমেছিল মাত্র ১৫৫ রানে।
দ্বিতীয় ওয়ানডেতে গ্রাহাম হিউম, মার্ক অ্যাডায়াররা ছিলেন আরও অসহায়। লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিক আর হৃদয়দের ব্যাটে বাংলাদেশ করেছিল ৩৪৯ রান। যদিও বৃষ্টিতে ভেসে যাওয়ায় সেই ম্যাচে ব্যাটিং করার সুযোগ পায়নি সফরকারীরা। শেষ ওয়ানডেতে আইরিশরা অল আউট হয় ১০১ রানে।
সহজ লক্ষ্য তাড়ায় ১০ উইকেট হাতে রেখে বাংলাদেশ জিতে যায় স্রেফ ১৩.১ ওভারে। বৃষ্টির কারণে হোয়াটওয়াশ হওয়া থেকে বেঁচে যাওয়া আয়ারল্যান্ডের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি। হতাশার কথা জানিয়েছেন অ্যাডায়ারও। তবে টি-টোয়েন্টিতে নতুন কিছু দেখানোর আশায় সফরকারীরা।
সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ডের প্রতিনিধি হয়ে আসা অ্যাডায়ার বলেন, ‘অবশ্যই আমরা (ওয়ানডে সিরিজের ফল নিয়ে) হতাশ, তবে এটিকে আমরা নতুন শুরু হিসেবে দেখছি। আমরা যতটা সম্ভব ইতিবাচক থাকার চেষ্টা করছি, ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা জানি বাংলাদেশ কতটা ভালো দল হিসেবে। আমরা দল হিসেবে একটা লাইন টানার সুযোগ হিসেবে দেখছি, সেখান থেকে নতুন একটা সংস্করণে যাব। আশা করি আপনারা দেখবেন, সেটি কেমন।’
টি-টোয়েন্টিতে শৃঙ্খলাবদ্ধ থেকে বাংলাদেশের ওপর চড়াও হতে চায় সফরকারীরা। অ্যাডায়ার বলেন, ‘আমরা যেমন শৃঙ্খলাবদ্ধ থাকতে চাই, তেমনি আগ্রাসী হতে চাই। আমরা বাংলাদেশকে ভয় পাই না। আমরা ভালোভাবেই তাদের ওপর চড়াও হতে চাই। সোমবারে দেখা যাক কী হয়।’
বছরের শুরুতে জিম্বাবুয়ের কাছে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারলেও সবশেষ বিশ্বকাপে সময়টা ভালো কেটেছে আয়ারল্যান্ডের। অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে জয় পেয়েছে তারা। সবশেষ ১০টি-টোয়েন্টিতে চারটি জয় আছে আইরিশদের। বিশ্বকাপের সাফল্যে ভর করে সামনে এগানোর কথা জানিয়েছেন অ্যাডায়ার।
তিনি বলেন, ‘ব্যক্তিগত ভাবে আমি টি-টোয়েন্টি ভালোবাসি, মনে হয় ম্যাচ যে কোনো দিকে যেতে পারে। আয়ারল্যান্ডের বিশ্বকাপ ভালো গেছে, বড় জয় ছিল কয়েকটা। আমরা সে সাফল্যে ভর করে এগোনোর চেষ্টা করছি। জানুয়ারিতে জিম্বাবুয়ে আমাদের ২-১ ব্যবধানে হারিয়েছে, তবে আমরা আরও উন্নতি করতে চাই। আমরা যে সব ক্ষেত্রে ভালো, সেগুলোই করতে চাই। আমার মনে হয় ব্যাট-বলে আমরা আগ্রাসী হবো, ফিল্ডিংয়েও। এমন করতে পারলে আপনি জানেন না কী ঘটবে।’
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
