| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সাকিবকে নিয়ে একি বললেন হাথুরুসিংহে, জানুন আসল রহস্য

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২২ ১২:৪০:৫২
সাকিবকে নিয়ে একি বললেন হাথুরুসিংহে, জানুন আসল রহস্য

বাংলাদেশের বর্তমান প্রধান কোচ চন্ডিকা হাতরুসিংহে সাকিব আল হাসানকে পুরস্কার দেওয়ার সময় তার প্রশংসা করেছেন। বাংলাদেশের প্রধান কোচের মতে, "সাকিব অন্য কন্ডিশনে খেললে এতদিনে ১০-১২ হাজার রান করতে পারত।"

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে ড্রেসিংরুমের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানেই হাথুরসিংহেকে বলতে শোনা যায়। স্বীকারোক্তিমূলক বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন লঙ্কান কোচ।

হাথুরুসিংহে বলেন, ‘সাকিব, আমি জানি বেশিরভাগ সময়ে বাংলাদেশে খেলা, এবং শুরুতে এমন প্রতিপক্ষের বিপক্ষে খেলা যাদের বোলিং আক্রমণ অনেক বেশি ভালো ছিল। যদিও এটা এখন একেবারেই এমন (শক্তিশালী) নয়, অন্তত শেষ ৫-৬ বছরে। যখন তুমি ক্যারিয়ার শুরু করেছিলে তখন কিন্তু এটা সহজ ছিল না।’

‘এখানে (বাংলাদেশে) এত রান করা সহজ নয়। যদি তুমি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা ভারতে খেলতে তাহলে তোমার যে প্রতিভা তাতে করে তোমার রান থাকত ১০,০০০ বা ১২,০০০। এটা খুব বড় অর্জন (৭০০০ ওয়ানডে রান), খুবই ভালো করেছো।’

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চলতি ওয়ানডে সিরিজে আরেকটি মাইলফলক স্পর্শ করেন সাকিব। তামিম ইকবালের পর মাত্র দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৭০০০ রান স্পর্শ করেন তিনি। একইসঙ্গে ওয়ানডেতে কমপক্ষে সাত হাজার রান ও তিনশ উইকেট পাওয়া অলরাউন্ডারদের মধ্যে তৃতীয় স্থানে জায়গা করে নেন তিনি।

এর আগে শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়া (১৩৪৩০ রান, ৩২৩ উইকেট) এবং পাকিস্তানের শহীদ আফ্রিদি (৮০৬৪ রান, ৩৯৫ উইকেট) এমন কীর্তি গড়েছিলেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...