| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএলে অংশগ্রহণ নিয়ে সংশয়ে সাকিব ও লিটন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২১ ১৭:২৬:১৩
আইপিএলে অংশগ্রহণ নিয়ে সংশয়ে সাকিব ও লিটন

এই তিনজনের মধ্যে লিটেন এবং সাকিব খেলবেন আইপিএলের অন্যতম শক্তিশালী দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবং মুস্তাফিজুর রহমান টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন।

ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান বর্তমানে বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত সদস্য নন। তাই আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে তিনি থাকবেন না এটা নিশ্চিত।যার কারণে এই ঘরোয়া লিগের শুরু থেকেই দেখা যাবে মুস্তাফিজুর রহমানকে। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর আইপিএলে নামলেন তিনি।

এদিকে, বাকি দুই প্লেয়ার আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ থাকার কারণে আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচ মিস করতে পারেন। অর্থাৎ টাইগার ব্যাটার লিটন এবং সাকিবে আইপিএলে খেলা নিয়ে এখনও সংশয় রয়েছে।

যদিও আইপিএল এর প্রথম থেকে খেলার জন্য আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ থেকে বিশ্রাম চেয়েছেন লিটন এবং সাকিব। বিষয়টি নিশ্চিত করেছিলেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি অবশ্য বলেছিলেন, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি তাদের ছুটি দেওয়ার ব্যাপারে।

এদিকে সিলেটে আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই নিয়ে মুখ খুলেছেন লিটন। তার ভাষ্য, আবেদন করেছেন, কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত পাননি তারা। কবে থেকে এনওসি চেয়েছেন প্রশ্নে লিটন জানান, “এখনও ডিসিশন হয়নি। হলে জানতে পারবেন। আপনারাই প্রথমে জানতে পারবেন।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...