| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

দিল্লি ক্যাপিটালসের দায়িত্বে সৌরভ, অনেকেই নাখোশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৬ ১৬:৫২:০৭
দিল্লি ক্যাপিটালসের দায়িত্বে সৌরভ, অনেকেই নাখোশ

আজ ১৬ মার্চ সৌরভের দিল্লি ক্যাপিটালসে যোগদানের কথা রয়েছে। একটি ইনস্টাগ্রাম পোস্টে যোগদানের খবর ঘোষণা করা হয়। পোস্টে লেখা হয়েছে, "সৌরভ গাঙ্গুলী দিল্লি ক্যাপিটালে ক্রিকেটের পরিচালক হিসেবে ফিরেছেন।" কিন্তু কিছু সমর্থকের এই সম্পৃক্ততা ভালো যায়নি। তারা দিল্লি ক্যাপিটালস দলকে বয়কটের দাবি জানিয়েছে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্বে থাকাকালীন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিরাট কোহলির সমস্যার কথা সকলের জানা। সৌরভের জন্যই বিরাটকে অধিনায়কত্ব ছাড়তে হয় বলে একাংশ অভিযোগ করেন। ওডিআই অধিনায়কত্ব যাওয়ার পর সাংবাদিক বৈঠকে বিরাট জানিয়েছিলেন তাঁকে না জানিয়েই কেড়ে নেওয়া হয়েছে অধিনায়কত্ব। সৌরভ তার পাল্টা দেন। এই ঘটনার পর একে অপরের প্রতি কাদা ছোঁড়াছুড়ির ঘটনা ঘটে। নিন্দা হয় বিভিন্ন মহল থেকে।

সমর্থকদের একাংশের ধারণা, সৌরভ ও বিরাট কোহলির মধ্যে যেই সমস্যাটা হয়েছিল সেটাই এবার ঋষভ পন্থের সঙ্গেও হতে পারে। এক সমর্থক লেখেন, “দিল্লি ক্যাপিটালসের জন্য খারাপ দিন।” অপর সমর্থক লেখেন, “বিরাটের মত ঋষভকেও তাড়িয়ে দেবে।” একজন সরাসরি দিল্লিকে আনফলো করার কথা বলেন। তিনি কমেন্টে লেখেন, “এবার দিল্লি ক্যাপিটালসকে আনফলো করতে হবে।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...