| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আইসিসি ব্যাংঙ্কিংয়ে কোহলিকে ধরতে বেশি বাকি নেই শান্তর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ১৫ ১৭:১৮:০৫
আইসিসি ব্যাংঙ্কিংয়ে কোহলিকে ধরতে বেশি বাকি নেই শান্তর

এছাড়া, ওয়ানডে সিরিজেও ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। এবার তার ছাপ দেখা গেল হালনাগাদ আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যান র‌্যাঙ্কিংয়ে। দুর্দান্ত ফর্মে থাকা শান্তা ৬৮ ধাপ উঠে ১৬ তম স্থানে পৌঁছেছেন। তার এক ধাপ উপরে ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি। পয়েন্ট ব্যবধানে কোহলিকে ধরতে বেশি বাকি নেই শান্তর।

আজ বুধবার (১৫ মার্চ) আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত আপডেট র‌্যাংকিং অনুযায়ী, টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ৬৮ ধাপ উন্নতি হয়েছে শান্তর। ৫৯৩ রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ার সেরা ষোলতম স্থানে এই ব্যাটার। এদিকে, ৬১২ পয়েন্ট নিয়ে ১৫তম অবস্থানে আছেন বিরাট কোহলি।

টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাংকিংয়ে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সেরা অবস্থানে রয়েছেন শান্তই। বাংলাদেশের অন্য ব্যাটারদের মধ্যে উন্নতি করেছেন লিটন দাস। তিনি ইংল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ৭৩ রানের ইনিংস খেলেছেন। ৫৬৬ রেটিং পয়েন্ট নিয়ে তার বর্তমান অবস্থান ২২ নম্বরে।

এছাড়া সেরা পাঁচ ব্যাটারের তালিকায় কোনো নড়চড় হয়নি। ৯০৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষেই আছেন ভারতীয় তারকা ব্যাটার সূর্যকুমার যাদব। এছাড়া দুই ও তিনে আছেন যথাক্রমে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...