পিএসএল থেকে ছিঁটকে পড়লেন সাকিব!
ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১৮ ১০:৩২:৪২
পিএসএলের অন্যতম সেরা ২ দলের লড়াইয়ে নেই সাকিব আল হাসান, তার বদলে পেশোয়ারের দলে জায়গা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান রভম্যান পাওয়েল।
আসরের প্রথম ম্যাচে করাচি কিংসের বিপক্ষে ২ রানের ব্যাবধানে জয় পায় পেশোয়ার। সেই ম্যাচে সাকিব ১ বল খেলে করেন মাত্র ১ রান।
বল হাতেও ঝলক দেখাতে পারেননি সাকিব। ৩ ওভারে ৩২ রান খরচ করে পারেননি কোনো উইকেট শিকার করতে।
