| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

সিরিজ শুরুর আগে ইংল্যান্ডকে যে হুঁশিয়ারি দিলো টাইগার পেসার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১৬ ১৫:২৯:৪০
সিরিজ শুরুর আগে ইংল্যান্ডকে যে হুঁশিয়ারি দিলো টাইগার পেসার

ইংল্যান্ড বর্তমানে ওয়ানডে ও টি-২০ দুই বিভাগেই বিশ্ব চ্যাম্পিয়ন দল। ২০১৯ সালে ঘরের মাঠে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জয় করার আগে গত বছর অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপ ও নিজেদের ঘরে তুলেছে ইংল্যান্ড।

বলা হয়ে থাকে, সাম্প্রতিক ক্রিকেট বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড। ক্রিকেট বিশ্বে এতো কারো কোনো সন্দেহ থাকার কথা না। তবে ঘরের মাঠে বাংলাদেশও কম শক্তিশালী নয় সেটি মনে করিয়ে দিলেন জাতীয় দলের ফাস্ট বোলার তাসকিন আহমেদ।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে গত ০৮ ফেব্রুয়ারি তাসকিন বলেন, “ইংল্যান্ডের বিপক্ষে খেলা সহজ নয়। আমাদের তুলনায় ওরা অনেক বড় দল। তিন ফরম্যাটেই অনেক এগিয়ে তারা। তবে আমরাও বিশ্বাস করি যে, ঘরের মাঠে আমরাও বেশ শক্তিশালী দল। আশা করছি তাদের লড়াই উপহার দিতে পারবো।”

বর্তমান সময়ে ওয়ানডে ও টি-২০ তে ক্রিকেটে দারুন ছন্দে রয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিশেষ করে ঘরের মাঠে অপ্রতিরোধ্য টাইগাররা। ২০১৫ সালের পর ঘরের মাঠে একটি মাত্র সিরিজ হেরেছে টাইগাররা। আর সেটি ছিল এই ইংল্যান্ডের বিপক্ষে। আগামী ১ মার্চ মিরপুরে শুরু হবে প্রথম ওয়ানডে ম্যাচ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...