| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

"মেসি অবসর নিলে ব্যালন জিতবেন এমবাপ্পে"

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১২ ১২:১৪:০২
"মেসি অবসর নিলে ব্যালন জিতবেন এমবাপ্পে"

মেসির বয়স এখন ৩৫ বছর। এখনও ব্যালন ডি’অর জয়ের পথে মেসি থাকেন প্রথম পছন্দের তালিকায়। সেরা সেরা ফুটবলারদের মধ্যে মেসির সঙ্গে যাদের লড়াই চলে তারমধ্যে সবচেয়ে বড় নাম ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। বয়স ২৪ হয়ে গেলেও, নামের পাশে একটি বিশ্বকাপের শিরোপা থাকলেও এমবাপ্পে এখনও পর্যন্ত কোনো ব্যালন ডি’অর জিততে পারেননি। আরও পড়ুন: এমবাপ্পের পুতুল নিয়ে উদযাপন বিতর্কে মুখ খুললেন মার্টিনেজ

এখন যদিও পরিসংখ্যান বিবেচনা নিলে ২৪ বছর বয়সে মেসি, রোনালদোর চেয়েও বেশ এগিয়ে এমবাপ্পেই। বিশ্বকাপের শিরোপাও আছে এই ফরাসি তারকার নামের পাশে। তবে মেসির আর্জেন্টাইন সতীর্থ এমিলিয়ানো মার্টিনেজ মনে করেন, মেসি থাকাকালীন ব্যালন জেতা কষ্টের হবে এমবাপ্পের। তবে এই প্রতিভাবান ফরাসি ফুটবলার অনেক ব্যালন জিতবেন, যখন মেসি অবসর নেবেন তখনই কেবল।

ফ্রান্স ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পের ব্যালন ডি’অর জেতা নিয়ে বিশ্বচ্যাম্পিয়ন মার্টিনেজ বলেন, আরও পড়ুন: মেসিকে নিয়ে অনিশ্চয়তায় পিএসজি

‘এমবাপ্পেকে আমি প্রচণ্ড সম্মান করি। সে বর্তমান সময়ের সেরা ফুটবলার। ফাইনালের (কাতার বিশ্বকাপের) পর আমি তাকে (এমবাপ্পে) বলেছিলাম, তার বিপক্ষে খেলা আনন্দের এবং সে আমাদের থেকে ম্যাচটি একাই প্রায় ছিনিয়ে নিচ্ছিলো। আমি এটা নিশ্চিত করতে চাই যে, সে অত্যন্ত মেধাবী খেলোয়াড়। যখন মেসি ফুটবল থেকে অবসর নেবে, আমি নিশ্চিত এমবাপ্পে অনেকগুলো ব্যালন ডি’অর জিতে নেবেন।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...