| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

PSG-তে এমবাপের এমন অবিশ্বাস্য আবদার, অস্থির পুরো দল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ জানুয়ারি ২৬ ২০:২৮:৪৪
PSG-তে এমবাপের এমন অবিশ্বাস্য আবদার, অস্থির পুরো দল

এমনিতেই মেসি পিএসজিতে সন্তুষ্ট নন। চলতি সিজন শেষেই পিএসজির সঙ্গে চুক্তি খতম হয়ে যাচ্ছে মহাতারকার। তবে ইউরোপীয় প্রচারমাধ্যম সূত্রের খবর, মেসি মোটেই চুক্তি নবীকরণের পথে হাঁটবেন না। দলে ক্রমবর্ধমান এমবাপের দাপটে অসন্তুষ্ট সদ্য বিশ্বকাপ জয়ী কিংবদন্তি। নেইমারকেও মরশুম শেষে বিক্রি করার পথে হাঁটছে প্যারিসের ক্লাবটি।

ঘটনা হল, মেসি-নেইমার না থাকলেও হেলদোল নেই এমবাপের। ফরাসি বিশ্বকাপ জয়ী সুপারস্টার সতীর্থ হিসাবে পেতে চাইছেন ম্যাঞ্চেস্টার সিটিতে খেলা পর্তুগিজ তারকা বার্নার্ড সিলভাকে। স্প্যানিশ সাংবাদিক হোসে আলভারেজ জানিয়ে দিয়েছেন চলতি সিজন শেষেই ইত্তিহাদ ক্লাব ছাড়তে চলেছেন পাঁচ তারকা। এদের মধ্যে রয়েছেন রোনাল্ডোর জাতীয় দলের সতীর্থ বার্নার্ড সিলভা-ও।

এমনিতে বেশ কিছুদিন ধরেই সিলভার ওপর নজর রাখছে পিএসজি এবং বার্সেলোনা। দুই ক্লাবের তরফে একাধিকবার প্রস্তাবও দেওয়া হয়েছিল সিলভাকে। তবে তিনি ম্যান সিটিতেই খেলার জন্য মনস্থির করেছেন। তবে এবার পরিস্থিতি আলাদা। পেপ গুয়ার্দিওলার সঙ্গে বার্নার্ড সিলভার সম্পর্ক আর আগের মত নেই। ক্যাপ্টেন ইকে গুণ্ডেগান, কাইল ওয়াকার, জোয়াও ক্যানসেলো এবং আইমেরিক লাপোর্তে একসঙ্গে ক্লাব ছাড়তে বলেন জানিয়ে দিয়েছেন স্প্যানিশ সাংবাদিক হোসে আলভারেজ।

এমনিতে সিটির সঙ্গে সিলভার চুক্তি রয়েছে জুনের ২০২৫ পর্যন্ত। তবে অনিচ্ছুক ফুটবলারকে সবসময় ছেড়ে দেওয়ার দর্শনে বিশ্বাসী পেপ গুয়ার্দিওলা। এমন অবস্থায় সিটির তরফে পিএসজির কাছে বিক্রি করে দেওয়া হয় পারে সিলভাকে। আর সিলভাকে নেওয়ার জন্য ক্লাবের কাছে আবদার করেছেন স্বয়ং এমবাপে।

কিলিয়ান এমবাপে এবং সিলভা দুজনে একসঙ্গে দুই মরশুম (২০২৫/১৬, ২০১৬/১৭) খেলেছেন মোনাকোয়। ফ্রান্সের ক্লাবে ৪৪ টি ম্যাচ একসঙ্গে খেলেছেন। দুজনে একত্রে ছয়টি গোলে অবদান রেখেছেন।

পুরোনো বন্ধুকে পিএসজিতে সই করাতে এবার উঠেপড়ে লাগলেন বিশ্বকাপের গোল্ডেন বুট প্রাপক।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...