| ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

রংপুর সিটি নির্বাচন: ৬৪ কেন্দ্রে ফল প্রকাশের পরে জেনে নিন এগিয়ে যে দল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ২৭ ২০:৫৪:০২
রংপুর সিটি নির্বাচন: ৬৪ কেন্দ্রে ফল প্রকাশের পরে জেনে নিন এগিয়ে যে দল

আব্দুল বাতেন জানান, ৬৪টি কেন্দ্রের ফলাফলে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা লাঙ্গল প্রতীকে ৩৬ হাজার ৮৫৯ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আমিরুজ্জামান হাতপাখা প্রতীকে ১৩ হাজার ৩০৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. লতিফুর রহমান মিলন হাতি প্রতীকে ৯ হাজার ৭২ ভোট এবং আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া নৌকা মার্কায় পেয়েছেন ৬ হাজার ২৮৭ ভোট।

সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ২২৯ ভোটকেন্দ্রে টানা ভোটগ্রহণ হয়। কোনো ধরনের সহিংসতা ছাড়াই ভোট সম্পন্ন হয়।

তবে নির্ধারিত সময়ের পরেও কয়েকটি কেন্দ্রে ভোটারের লাইন দেখা গেছে। নির্বাচন কমিশনের কর্মকর্তা বলেছেন, যারা বিকাল সাড়ে ৪টার আগে ভোটের লাইনে এসে দাঁড়িয়েছেন তারা ভোট দিতে পারবেন। তবে এ ধরনের কেন্দ্রের সংখ্যা একেবারেই হাতেগোনা।

ভোটাররা জানান, সকালে ভোট শুরু হওয়ার পর তীব্র শীতের কারণে ভোটারের উপস্থিতি কিছুটা কম ছিল। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটের লাইন বড় হতে থাকে। দুপুরের পর বেশ কিছু কেন্দ্রে ভোটারের বড় লাইন দেখা যায়।

ইভিএমে ভোট গ্রহণের কারণে কিছুটা দেরির অভিযোগ করেন ভোটাররা। কয়েকটি কেন্দ্রে ইভিএম মেশিনে ত্রুটি দেখা দিলে সঙ্গে সঙ্গে সারিয়ে তোলা হয় বলে জানান নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভোটের তথ্য

>> মেয়র পদে ৯ প্রার্থী; ৩৩টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৮৩ জন এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর পদে ৬৮ জন প্রার্থী; ৩০নং ওয়ার্ডের কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

>> ভোটার ৪ লাখ ২৬ হাজার ৪৬৯ জন; পুরুষ ২ লাখ ১২ হাজার ৩০২ ও নারী ২ লাখ ১৪ হাজার ১৬৭ জন।

>> ২২৯টি কেন্দ্রে ভোটকক্ষ ১৩৪৯টি।

>> রিটার্নিং অফিসার- নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটের মহাপরিচালক ইসির যুগ্মসচিব আব্দুল বাতেনের সঙ্গে আছেন ১১ জন সহকারী রিটার্নিং অফিসার।

>> প্রিজাইডিং কর্মকর্তা ২২৯ জন; সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এক হাজার ৩৪৯ জন; দুই হাজার ৬৯৮ জন মোট পোলিং অফিসার।

>> গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে চারজন অস্ত্রসহ পুলিশ (একজন এসআই/এএসআই ও তিন জন কনস্টেবল), দুই জন অস্ত্রসহ অঙ্গীভূত আনসার ও ১০ জন লাঠিসহ অঙ্গীভূত আনসার/ভিডিপি সদস্য (চারজন মহিলা ও ছয়জন পুরুষ) মোতায়েন করা হয়।

>> নির্বাহী হাকিম: প্রতিটি ওয়ার্ডে একজনসহ ৪৭ জন। আইনশৃঙ্খলা রক্ষা, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে দায়িত্বে নিয়োজিত।

>> বিচারিক হাকিম: ১৬ জন।

>> প্রতিটি কেন্দ্রে ১৪-১৫ জন করে নিরাপত্তা সদস্য।

>> তফসিল: ৭ নভেম্বর সময়সূচি ঘোষণা। মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২৯ নভেম্বর; বাছাই ১ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল ৮ ডিসেম্বর।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: লা লিগায় নিজেদের দুর্দান্ত ফর্ম বজায় রেখে ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলের বড় ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...