অজি তারকা ওয়ার্নকে যে বিশেষ সম্মাননা দিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার
এ কারণে ক্রিকেট অস্ট্রেলিয়া সিদ্ধন্তি নিয়েছে, অস্ট্রেলিয়ার সেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার দেওয়া হবে ওয়ার্নের নামে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট শুরু হওয়ার আগে এই ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। প্রতি বছর জানুয়ারির শেষাংশে এসে ঘোষণা করা হবে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের নাম।
এতদিন সব ফরম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটারের পুরস্কার দেওয়া হত অ্যালান বোর্ডারের নামে। সে তালিকায় এবার যুক্ত হলো বিশ্বের অন্যতম সেরা স্পিনারের নাম।
সোমবার মেলবোর্নে বক্সিং ডে টেস্ট শুরুর আগে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের প্রধান নিক হকলে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার ওয়ার্নকে শ্রদ্ধা জানাতে এর থেকে ভাল কিছু হতে পারে না। টেস্ট ক্রিকেটে অবদানের জন্য এবার থেকে বছরের সেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার তার নামে দেওয়া হবে।’
কিন্তু কেন বক্সিং ডে টেস্টের শুরুতে ওয়ার্নকে এই সম্মান দিল ক্রিকেট অস্ট্রেলিয়া? তার কারণ, মেলবোর্নের সঙ্গে ওয়ার্নের সম্পর্ক। এ মাঠেই নিজের ৭০০তম উইকেট নিয়েছিলেন ওয়ার্ন। সে সঙ্গে এই মাঠেই অ্যাশেজে হ্যাটট্রিকও করেছিলেন তিনি। হকলে বলেছেন, ‘অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ক্রিকেটারকে সম্মান জানানোর এর চেয়ে ভাল মুহূর্ত হতে পারে না। তাই বক্সিং ডে টেস্টের আগেই এই ঘোষণা করেছি আমরা।’
এরইমধ্যে মেলবোর্ন স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নাম ওয়ার্নের নামে রাখা হয়েছে। মাঠের একদিকে তার টেস্ট টুপির সংখ্যা ‘৩৫০’ আঁকা হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট চলাকালীন আঁকা থাকবে সেই টুপির সংখ্যা। খেলা শুরুর আগে জাতীয় সঙ্গীত চলাকালীন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা নিজেদের টুপি খুলে সম্মান জানিয়েছেন ওয়ার্নকে।
গত ৪ মার্চ থাইল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন শেন ওয়ার্ন। টেস্টে ৭০৮ উইকেটের মালিক ওয়ার্নকে মেলবোর্নে বিশেষ সম্মান জানিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।
এছাড়া লর্ডসে ইংল্যান্ড-নিউজিল্যান্ড টেস্টেও শ্রদ্ধা জানানো হয় তাকে। গতবার আইপিএলের শুরুতেও ক্রিকেটাররা স্মরণ করেছিলেন প্রতিযোগিতার প্রথমবার জয়ী অধিনায়ককে। সেই ওয়ার্নকে আরও একবার সম্মান জানাল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গ্যাবায় প্রথম টেস্ট জয় করে সিরিজে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। মাত্র দু’দিনে শেষ হয়ে গিয়েছিলো সেই টেস্ট। এরপর আইসিসির কাছে গ্যাবার উইকেট নিয়ে অভিযোগ জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। আইসিসি জানিয়েছে, গ্যাবার উইকেট নিম্নমানের ছিল। এই পরিস্থিতিতে মেলবোর্নের উইকেট কেমন থাকে সে দিকেই চোখ রয়েছে সবার।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- নবম পে স্কেলের দ্রুত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির সুদৃষ্টি চাইলেন সরকারি কর্মচারীরা
