| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

আর্জেন্টিনার তৃতীয় গোল নিয়ে জেনে নিন আসল ঘটনা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ২০ ১২:০৭:৩৩
আর্জেন্টিনার তৃতীয় গোল নিয়ে জেনে নিন আসল ঘটনা

সঙ্গে অনুপ্রেরণা দিয়ে উজ্জীবিত রেখেছেন পুরো দলকে। তাইতো তার জন্য সবকিছু উজাড় করে দিয়ে খেলেছেন সতীর্থরা। মহাতারকার হাতে বিশ্বকাপ ট্রফি দেখতে চেয়েছিলেন তারাও। আলেক্সিস মাক আলিস্তের যেমন বললেন, মেসির কারণেই বিশ্ব জয় করতে পেরেছে আর্জেন্টিনা।কাতার বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে রোববার টাইব্রেকারে ৪-২ ব্যবধানে ফ্রান্সকে হারায় আলবিসেলেস্তেরা।

১২০ মিনিটের লড়াই ৩-৩ সমতায় শেষ হলে পেনাল্টি শুটআউটে ব্যবধান গড়ে দেন গোল্ডেন গ্লাভস জেতা এমিলিয়ানো মার্তিনেস।এমনিতে ক্যারিয়ার জুড়ে ভুরিভুরি শিরোপা জিতেছেন মেসি। নামের পাশে আছে অসংখ্য রেকর্ড, কীর্তি। কিন্তু প্রাপ্তির খাতায় একটি জায়গা ছিল শূন্য। ছিল না বিশ্বকাপ ট্রফি। এবার সেই অপূর্ণতাকেও পূর্ণতায় রূপ দিলেন তিনি। ইতি টানলেন আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষার।কিন্তু আর্জেন্টিনা বনাম ফ্রান্সের ফাইনালের ১০৮ মিনিট। দুরন্ত আক্রমণে গোল দিলেন মেসি। লাউতারো মার্টিনেজের শট দারুণ ভাবে বাঁচিয়ে দিলেও শেষ রক্ষা করতে পারলেন না লরিস। ফিরতি বল মেসির হাঁটুতে লেগে জালে ঢুকে গেলো বল। ফ্রান্স অফসাইডের আবেদন করেছিল।

কিন্তু ভার-এর চিত্রে দেখা গেল, ফ্রান্সের ডিফেন্ডার কিছুটা ভেতরে ঢুকে ছিলেন। ফলে গোল বহাল। তবে ফরাসি মিডিয়ার দাবি ওই গোলটি বাতিল করা উচিত ছিল। কারণ কী? গোলের আগেই নাকি আবেগী হয়ে মাঠে ঢুকে পড়েছিলেন বেঞ্চের দুই খেলোয়াড়! ফরাসি গণমাধ্যম এল একুইপের দাবি, ‘অতিরিক্ত আবেগী হয়ে গোলের আগে মাঠে ঢুকে পড়েন দুই আর্জেন্টাইন ফুটবলার। নিয়ম অনুযায়ী গোলটি বাতিল হওয়ার কথা।’

ফিফার নিয়ম অনুযায়ী, কোনও গোল হওয়ার পর রেফারি যদি লক্ষ্য করেন গোলের আগেই অতিরিক্ত খেলোয়াড় মাঠে তাহলে গোল বাতিল করে পুনরায় খেলা শুরু করতে হবে। অতিরিক্ত খেলোয়াড় মাঠের যেখানে ছিলেন সেখান থেকে ফ্রি-কিকের মাধ্যমে খেলা শুরু হবে। গোলটি ভারে চেক হলেও অতিরিক্ত খেলোয়াড়ের মাঠে ঢোকার বিষয়টি চেক করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেনি এল একুইপ। তবে ফিফার দৃষ্টিকোন থেকে বলা যায় এমন কিছুই ঘটেনি। মূলত গোল হয়ে যাওয়ার পরে অতিরিক্ত প্লেয়াররা মাঠে ঢুকে পড়ে, যেটা বৈধ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...