| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ হেরে যা বললেন সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ১৮ ১৪:৩৭:২৫
ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ হেরে যা বললেন সাকিব

এই ম্যাচে কখনোই সেভাবে লড়াই করতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৫১৩ রানের বিশাল লক্ষ্য ছিল সামনে। বাংলাদেশের ৩২৪ রানে গুটিয়ে যাওয়া ইনিংসে সাকিব আল হাসান করেন ৮৪ রান। ম্যাচের পর স্বাগতিক অধিনায়ক বলছেন, বিরতি দিয়ে টেস্ট খেলা আদর্শ না তাদের জন্য।

পুরস্কার বিতরণীতে সাকিব বলেছেন, ‘৫-৬ মাস পর টেস্ট খেলা আদর্শ না আমাদের জন্য। কিন্তু প্রথম ইনিংসের ব্যাটিংয়ের জন্য এটা কোনো অযুহাত হতে পারে না। আমার মনে হয় ভুলগুলো বের করে দ্বিতীয় ইনিংসে সেরা চেষ্টা করেছি। আপনার ভারতকেও অনেক কৃতিত্ব দিতে হবে। তারা জুটি গড়ে বল করেছে ও চাপ ধরে রেখেছে। ’

চট্টগ্রাম টেস্টে অভিষেকেই সেঞ্চুরি পেয়েছেন জাকির হাসান। মাত্র চতুর্থ বাংলাদেশি হিসেবে এমন কীর্তি গড়তে পেরেছেন তিনি, উদ্বোধনী ব্যাটার হিসেবে প্রথম। ম্যাচের পর জাকিরকে নিয়েও প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সাকিব।

তিনি বলেছেন, ‘ঘরোয়া ক্রিকেটে সে অনেক রান করেছে, এজন্যই নির্বাচকরা তাকে দলে নিয়েছে। জাকিরও তাদের বিশ্বাস রেখেছে। জাকিরকে অনেক কৃতিত্ব দিতে হয়, আশা করি বাংলাদেশের জন্য আরও সেঞ্চুরি আসছে। ’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...