| ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

লজ্জার এক বিশ্বরেকর্ডঃ ১৫ রানেই অলআউট

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ১৬ ২২:৩৭:৩২
লজ্জার এক বিশ্বরেকর্ডঃ ১৫ রানেই অলআউট

সিডনি শোগ্রাউন্ড স্টেডিয়ামে শুক্রবার টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে অ্যাডলেইড স্টাইকার্স। জবাব দিতে নেমে মাত্র ৫ ওভার ৫ বলে সবগুলো উইকেট হারিয়ে ফেলে রাইলি রুশো-অ্যালেক্স হেলসদের মতো তারকা ক্রিকেটার নিয়ে গড়া সিডনি। অ্যাডিলেইড জয় পায় ১২৪ রানে।

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এর আগে সর্বনিম্ন স্কোর ছিল ২১; ২০১৯ সালে চেক রিপাবলিকের ২৭৮ রানের জবাবে ব্যাট করতে নেমে রেকর্ডটি গড়েছিল তুরস্ক। আর বিগ ব্যাশের ইতিহাসে ছিল ৫৭; ২০১৫ সালে মেলবোর্ন স্টার্সের ১৬৯ রানের জবাবে করেছিল মেলবোর্ন রেনেগেডস।

আগে ব্যাট করতে নামা অ্যাডিলেইডের শুরুটা হয় ম্যাথিউ শর্টকে হারিয়ে। ৯ রানে তার বিদায়ের পর আরেক ওপেনার জ্যাক ওয়েদারার্ল্ড উইকেট হারান ১০ রানে। এরপর ক্রিজে এসে দলের হাল ধরেন ক্রিস লিন। অপরপ্রান্তে অ্যাডাম হস ৪ রানে বিদায় নিলে লিনকে সঙ্গ দেন কলিন ডি গ্র্যান্ডহোম। গড়েন ৪১ বলে ৬৬ রানের জুটি।

ছুটতে থাকা এই জুটি ভাঙেন ডগেট। ৩৬ রান করে সাঝঘরে ফেরেন লিন। কিছুক্ষণ পর ৩৩ রান করা গ্র্যান্ডহোমকেও ফেরান ডগেট। এরপর কেউ তেমন ভালো সংগ্রহ করতে পারেনি। থমাস কেলি ও হ্যারি নিয়েলসন সমান ১৩ রান করার পর রশিদ খান এস ৯ রান করে বিদায় নেন। ১৩৯ রান সংগ্রহ করতে পারে অ্যাডিলেইড।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় বলে উইকেট হারায় সিডনি। এরপর প্রতি ওভারে চলতেই থাকল ব্যাটসম্যানদের আসা-যাওয়ার পালা। পুরো ৬ ওভার না হতেই সবগুলো উইকেট হারিয়ে ফেল দলটি। কেউই ছুঁতে পারেননি দুই অঙ্ক; বরং শূন্য রানে বিদায় নেন চারজন ব্যাটার!

অ্যাডিলেইডের পক্ষে পেসার থর্নটন ২.৫ ওভারে একটি মেডেনে মাত্র ৩ রান দিয়ে নেন ৫ উইকেট। অ্যাশটন অ্যাগারের ভাই ও অস্ট্রেলিয়ার হয়ে দুইটি ওয়ানডে খেলা পেসার ওয়েস অ্যাগার পান ৪ উইকেট; ২ ওভারে ৬ রান দিয়ে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির সামনে এবার ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ড

মেসির সামনে এবার ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসির ক্যারিয়ারে রেকর্ডের কমতি নেই। অসংখ্য কীর্তি গড়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। তবে ...

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হচ্ছে আগামী ...