| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ফাইনাল নিশ্চিত হওয়ার পরে যা বললেন মেসির স্ত্রী রোকুজ্জো

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ১৪ ১৪:৫৫:৫৫
ফাইনাল নিশ্চিত হওয়ার পরে যা বললেন মেসির স্ত্রী রোকুজ্জো

আর রোকুজ্জো আর্জেন্টিনার জার্সি পরে গ্যালারি থেকে সমর্থন দেন তাঁর দেশ আর্জেন্টিনাকে, মেসিকে। কাল রাতে আর্জেন্টিনা ফাইনালে ওঠার পরও এমন একটি পোস্ট করেন রোকুজ্জো।

লুসাইল স্টেডিয়ামে কাল রাতে সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩–০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। নিজে একটি গোল করার পাশাপাশি হুলিয়ান আলভারেজকে দিয়েও গোল করান মেসি। আর জোড়া গোল করেন আলভারেজ। দুর্দান্ত এই জয়ের পর মনের আনন্দ আর ধরে রাখতে পারেননি রোকুজ্জো। তিন সন্তান থিয়াগো, মাতেও ও চিরোকে নিয়ে লুসাইলের গ্যালারিতে একটি ছবি তোলেন। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে রোকুজ্জো লিখেছেন, ‘এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারব না। কারণ, কেউ তা বুঝবেন না। এগিয়ে যাও আর্জেন্টিনা, এগিয়ে যাও মেসি।’

কাতার বিশ্বকাপে এ পর্যন্ত ৫ গোল করেছেন মেসি। গোল বানিয়েও দিয়েছেন। আর্জেন্টিনার ফাইনালে ওঠায় তাঁর অবদান এক কথায় অনবদ্য। কাল রাতে ফাইনালে ওঠার পর পরিবারকেও স্মরণ করেছেন এই তারকা, ‘পরিবারের কথা মনে পড়ছে। তারা সব সময় পাশে ছিল। ভালো ও খারাপ—দুই রকম সময়ই পার করেছি। তবে এখনকার সময়টা উপভোগের।’

রোজারিওতে জন্ম নেওয়া রোকুজ্জোর সঙ্গে মেসির প্রথম দেখা ১৯৯৬ সালে। তাঁর কাজিন ও ফুটবলার লুকাস স্কাগলিয়া মেসির শৈশবের বন্ধু। স্কাগলিয়ার মাধ্যমেই রোকুজ্জোর সঙ্গে পরিচয় ঘটে মেসির। ২০০৭ সালে রোকুজ্জোর খুব কাছের এক বন্ধু গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়ার পর তাঁকে মানসিকভাবে সমর্থন দিতে বার্সেলোনা থেকে আর্জেন্টিনায় ফিরে যান মেসি।

সেখান থেকে ফেরার পর প্রণয়ে জড়িয়ে পড়েন দুজন। ২০০৯ সালের জানুয়ারিতে এক সাক্ষাৎকারে মেসি প্রথম স্বীকার করেন, রোকুজ্জোর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক চলছে। ২০১৭ সালে রোজারিওতে বিয়ের পিঁড়িতে বসেন দুজন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...