| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পূর্ণ ভিন্ন নিয়মে হবে আগামী বিশ্বকাপ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ২২ ১৪:৩১:১৬
সম্পূর্ণ ভিন্ন নিয়মে হবে আগামী বিশ্বকাপ

চারটি গ্রুপে বিভক্ত হবে অংশ নেয়া দলগুলো। প্রতি গ্রুপে থাকবে পাঁচটি করে দল। এই চারটি গ্রুপের মধ্যে প্রতিটি গ্রুপের দলগুলো নিজেদের মধ্যে খেলবে এবং প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল পরের রাউন্ডে যাবে।

চার গ্রুপ থেকে শীর্ষে থাকা দুটি করে দল পরবর্তী রাউন্ডে অর্থাৎ সুপার এইটে (সুপার-৮) খেলবে। ২০২১ বা ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো সুপার-১২ পদ্ধতি এখানে থাকছে না।

সুপার-৮ এ দুটি গ্রুপে বিভক্ত হবে দলগুলো। এবার প্রতি গ্রুপে থাকবে চারটি করে দল। এই দুই গ্রুপের প্রতিটি গ্রুপে শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনালে। এরপরই নির্ধারিত হবে ফাইনাল। ২০ দলের এই বিশ্বকাপে ইতোমধ্যেই ১২ দলের খেলা নিশ্চিত হয়েছে।

স্বাগতিক হিসেবে এই বিশ্বকাপে অংশ নেবে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র। এছাড়া বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডসও সরাসরি বিশ্বকাপে অংশ নেবে।

আইসিসির ধরা বাধা সময়ের (১৪ নভেম্বর) মধ্যে সেরা দশে থাকায় এই বিশ্বকাপে সরাসরি অংশ নেবে বাংলাদেশ এবং আফগানিস্তানও। এছাড়া বাকি ৮টি দেশ আঞ্চলিক বাছাইপর্বের মাধ্যমে নিজেদের স্থান করে নেবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...