মেসির বিশ্বকাপে খেলা নিয়ে নতুন দুঃসংবাদ
বিশ্বকাপের দুই সপ্তাহেরও কম সময় বাকি। এর মধ্যে হঠাৎ মেসির ইনজুরিতে পড়ে যাওয়ার কারণে শঙ্কা তৈরি হয়েছে তাকে ঘিরে। তার ইনজুরি কতটা গুরুতর? বিশ্বকাপে কী খেলতে পারবেন তিনি? এসব প্রশ্নই এখন সবচেয়ে বেশি উদিত হচ্ছে।
৩৫ বছর বয়সী লিওনেল মেসি এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, এটাই তার শেষ বিশ্বকাপ। কাতারে সৌদি আরবের বিপক্ষে ২২ নভেম্বর যখন প্রথম ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা, তখন সেটা হয়ে যাবে মেসির জন্য পঞ্চম বিশ্বকাপ আসর। কিন্তু ইনজুরি যেভাবে ঘিরে ধরলো তাতে প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন কি না বিশ্বসেরা এই তারকা ফুটবলার, তা নিয়েই সংশয় তৈরি হয়েছে।
তবে পিএসজির ওয়েবসাইটে প্রকাশ হওয়া এক বিবৃতিতে বলেছে, ‘মেসির অ্যাকিলিস টেন্ডন হালকা স্ফীত দেখা যাচ্ছে। আশা করা যাচ্ছে, আগামী সপ্তাহেই অনুশীলনে নামতে পারবেন তিনি।’
বিশ্বকাপের মত একটি টুর্নামেন্টের আগে ফুটবলারদের এখন সবচেয়ে বড় ভয়- ইনজুরি। কোনো কারণে ইনজুরিতে পড়লে আর বিশ্বকাপই খেলা হবে না। এরই মধ্যে ফ্রান্স তাদের সেরা দুই ফুটবলারকে হারিয়েছে। এনগোলা কন্তে এবং পল পগবা ইনজুরির কারণে ছিটকে গেছেন বিশ্বকাপ থেকে। ব্রাজিল স্কোয়াড ঘোষণার আগেই ছিটকে যান কৌতিনহো।
সুতরাং, মেসির এই ইনজুরি আর্জেন্টিনা সমর্থকদের মনে শঙ্কার বীজ বপন করেছে বৈকি! পিএসজির শুধুমাত্র মেসিই নয় কেইলর নাভাস, প্রেসনেল কিম্বাপ্পে এবং ফ্যাবিয়ান রুইজও ইনজুরিতে পড়ে গত রোববারের ম্যাচ খেলতে পারেননি।
পিএসজি কোচ ক্রিস্টোফে গ্যালতিয়ের আশা করছেন, ১৩ নভেম্বর বিশ্বকাপের আগে শেষ ম্যাচে অক্সিয়েরের বিপক্ষে মাঠে নামতে পারবেন মেসি। আর্জেন্টিনা এরই মধ্যে ডি মারিয়া এবং পাওলো দিবালার ইনজুরি নিয়ে শঙ্কায়। এরমধ্যে মেসির হালকা ইনজুরি আরও বেশি শঙ্কা বাড়িয়ে দিয়েছে আর্জেন্টাইন শিবিরে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
