| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

হঠাৎ শ্রীরামের প্রশংসায় পঞ্চমুখ সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ০১ ১৫:৪২:৫৯
হঠাৎ শ্রীরামের প্রশংসায় পঞ্চমুখ সাকিব

শ্রীরামের অধীনে এখন অবধি ১১টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। এর মধ্যে চার জয়ের দুটি এসেছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে, বাকিগুলোর প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ে। সাফল্যের হিসেবে খুব বেশি কিছু নয়।

বড় দলগুলোর সঙ্গে পেরে উঠেনি বাংলাদেশ। তবুও তাকে দলের সঙ্গে আরও দেখতে চান টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। তার মতে অল্প সময়ে নিজের কাজটা বেশ ভালোভাবে করেছেন শ্রীরাম। বুধবার ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে মাঠে নামার আগে শ্রীরামকে নিয়ে কথা বলেন সাকিব।

সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমি মনে করি সে বেশ ভালোভাবে তার কাজ শেষ করেছে এখানে আসার পর থেকে। তার কিছু নির্দিষ্ট পরিকল্পনা আছে যা নিয়ে সে কাজ করতে চেয়েছে। ছেলেদের সাথে তার সম্পর্কও ভালো। ’

‘যেভাবে সে কথা বলে তা ছেলেদের কাছে ভালো লাগে। তার অধীনে আমরা কয়টা ম্যাচ খেললাম, আমি জানি না…হয়তো তিন, চার, পাঁচ, ছয়টা ম্যাচ। এই অল্প সময়ে আমি মনে করি সে তার কাজটা ভালোভাবে করেছে এরকম একটা তরুণ দল নিয়ে। আমি আশা করি সে বাংলাদেশের হয়ে চালিয়ে যাবে। ’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...