| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

অতিরিক্ত গতির বল মোকাবেলা করতে গিয়ে চোখেল নিচে ৬ সেলাই

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ৩০ ২০:১৫:১৫
অতিরিক্ত গতির বল মোকাবেলা করতে গিয়ে চোখেল নিচে ৬ সেলাই

আঘাত পাওয়ার পর ব্যাটিংয়ের চালিয়ে যেতে পারেননি ডে লেড। সঙ্গে সঙ্গে মাঠ থেকে তুলে নেয়া হয় তাকে। তার কনকাশন বদলি হিসেবে খেলেন লোগান ফন বিক।

ডে লেড নেদারল্যান্ডসের ইনিংসের তৃতীয় ওভারের উইকেটে যান। দলে ফেরা স্টেফান মাইবার্গ আউট হলে উইকেটে যান তিনি। পাওয়ার প্লের শেষ ওভারের ঘটনা। বোলিং আক্রমণে আসেন হারিস রউফ।

অতিরিক্ত গতিময় বলে পরাস্ত হতে থাকেন ডে লেড। একই ওভারের পঞ্চম বলটি ছিল শরীর তাক করা বাউন্সার। ডে লেডে পুল করার চেষ্টায় ব্যাটে খেলতে পারেননি। বল আঘাত হানে তার হেলমেটের গ্রিলে।

তখনই আভাস পাওয়া যায় গুরুতর চোটের। পরে হেলমেট খোলার পর দেখা যায় তার ডান চোখের নিচে কেটে গেছে। সঙ্গে সঙ্গে মাঠে ঢোকেন দলটির চিকিৎসকরা। চোটের অবস্থা খারাপ দেখে কিছুক্ষণ পর ডে লেডেকে নিয়ে মাঠ ছাড়েন তারা।

পরে ম্যাচের এক পর্যায়ে টিভি ক্যামেরায় দেখা যায় ডাগ আউটে বসে আছেন তিনি। তার ডান চোখ ফুলে গেছে এবং কিছু অংশ কালোও হয়ে গেছে। তবে হাসি মুখেই সতীর্থদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...