| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

সিডনিতে আবারও বিতর্কে জড়ালেন সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২৮ ১৫:২১:১৯
সিডনিতে আবারও বিতর্কে জড়ালেন সাকিব

এ নিয়ে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া সাকিব অস্ট্রেলিয়ায় বিতর্কিত হলেন দুটি ভিন্ন ঘটনায়। ব্রিসবেনে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজকদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছিলেন বলে অভিযোগ। আর বুধবার সিডনিতে পৌঁছে দলের নিয়ম ভেঙে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অর্থের বিনিময়ে।

জানা গেছে, স্থানীয় সময় ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টায় নর্থ রাইড আর্টস স্কুলের অনুষ্ঠানে অংশ নেন সাকিব। সিডনির ওই ইভেন্ট ম্যানেজম্যান্ট প্রতিষ্ঠানে ১৫ হাজার ডলার সম্মানী নিয়ে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ছবি তোলেন সাকিব আল হাসান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুই পরিচালক জালাল ইউনুস ও খালেদ মাহমুদ সুজন ওই অনুষ্ঠানের ব্যাপারে আপত্তি তুলেছিলেন। কিন্তু সেই আপত্তি উপেক্ষা করে তাসকিন আহমেদকে অনুষ্ঠানে নিয়ে যান সাকিব

বিসিবির দুই পরিচালক বিষয়টি সভাপতি নাজমুল হাসান পাপনকে অবহিত করেন। সাকিব-তাসকিন যেদিন অনুষ্ঠানে যান সেদিনই (মঙ্গলবার) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দলবল নিয়ে সিডনিতে পৌঁছান।

এ অবস্থায় শৃঙ্খলা ভঙ্গের কারণে সাকিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা, জানতে চাইলে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমরা অনুষ্ঠানটি বাতিল করেছিলাম। সাকিবকে যেতে নিষেধ করা হলেও শোনেনি। বিষয়টি বোর্ড জানে। বিশ্বকাপ শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...