| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

৮ উইকেটের বিশাল হারে শেষ হলো শিক্ষা সফরের নিউজিল্যান্ড অধ্যায়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ০৯ ১৫:৩১:৩৩
৮ উইকেটের বিশাল হারে শেষ হলো শিক্ষা সফরের নিউজিল্যান্ড অধ্যায়

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ১১ বল বাকি থাকতে ২ উইকেট হারিয়ে ১৪২ রান তোলে স্বাগতিক কিউইরা।

এদিন আগে ব্যাট করতে নেমে নুরুল হাসান সোহানের ক্যামিওতে ‘১৩০’ রানের কোটা পেরোয় টাইগাররা। সোহান ১২ বলে ২৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। যদিও টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান আসে সাব্বির রহমানের বদলে সুযোগ পাওয়া নাজমুল হোসেন শান্ত’র ব্যাট থেকে। যদিও এই রান করতে ২৯ বল খেলেন শান্ত।

এই দুই ব্যাটসম্যান ছাড়া ১০০ স্ট্রাইক রেট স্পর্শ করতে পারেন ৫ রান করা মিরাজ এবং ১৬ রান করা সাকিব। অন্য ব্যাটসম্যানদের মধ্যে আফিফ ২৪ রান করেছেন ২৬ এবং লিটন ১৫ রান করেছন ১৬ বলে। কিউইদের পক্ষে টিম সাউদি, মিচেল ব্রেসওয়েল, ট্রেন্ট বোল্ট এবং ইস শোধি ২টি করে উইকেট শিকার করেন।

লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ারপ্লের মধ্যে উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড। শরিফুলের বলে ফিন অ্যালেন ফেরেন ১৬ রানে। দ্বিতীয় উইকেট জুটিতে ডেভন কনওয়ে-কেন উইলিয়ামসন ৮৫ রানের জুটি গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেন।

উইলিয়ামসন ২৯ বলে ৩০ রান করে হাসান মাহমুদের বলে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর গ্লেন ফিলিপসকে নিয়ে বাকি কাজ সারেন কনওয়ে। ফিলিপস ৯ বলে ২টি করে চার-ছয়ে ২৩ রানে অপরাজিত থাকেন। এদিকে ম্যাচের একমাত্র ফিফটি হাঁকানো কনওয়ে ৫১ বলে ৭০ রানে অপরাজিত থাকেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...