| ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ভক্তদের কাঁদিয়ে বিদায় বলে দিলেন তারকা ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ২৪ ১৬:৩৭:৪৫
ভক্তদের কাঁদিয়ে বিদায় বলে দিলেন তারকা ক্রিকেটার

নারীদের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের সফলতম বোলার হিসেবেই ক্যারিয়ারের ইতি টানতে চলেছেন ভারতীয় পেসার ঝুলন গোস্বামী। নামের পাশে জ্বলজ্বল করছে আরও অনেক রেকর্ড-কীর্তি। এতো অর্জনের পরও একটি আক্ষেপ ঝুলনের থেকেই গেল। ২০ বছরের ক্যারিয়ারে যে তার একটিও বিশ্বকাপ জেতা হলো না।

বিদায়ী ম্যাচে নামার আগে তার কণ্ঠে ঝরলো হতাশা।ঝুলন বললেন, ‘আফসোস বলতে, দুটো বিশ্বকাপ ফাইনাল খেলেছি, একটাও অন্তত জিততে পারলে ভালো লাগত। দল, মেয়েদের ক্রিকেট, সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিশ্বকাপের জন্য আমরা চার বছর ধরে প্রস্তুতি নিই।

ট্রফি জিততে পারলে পরিশ্রম পূর্ণতা পায়। আমরা দুটো ওয়ান ডে বিশ্বকাপ ছাড়া, টি ২০ বিশ্বকাপও খেলেছি। তবে ট্রফি আসেনি। এই একটা আফসোস থাকবেই।

ওয়ানডেতে এখনও পর্যন্ত ২০৩ ম্যাচ খেলা ঝুলনের উইকেট ২৫৩টি। মেয়েদের এই সংস্করণে ২০০ উইকেট নিতে পারেননি আর কেউ। ১৯১ উইকেট নিয়ে তালিকায় দ্বিতীয় দক্ষিণ আফ্রিকার শাবনিম ইসমাইল।

৬৮ ম্যাচ খেলে চার বছর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলে দেন ঝুলন। এই সংস্করণে ৫৬ উইকেট তার।

১২ টেস্টে ডানহাতি এই পেসারের শিকার ৪৪ উইকেট। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার ৩৫৩ উইকেট সর্বোচ্চ।৩৯ বছরের ঝুলন আন্তর্জাতিক ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেওয়া সবচেয়ে বেশি বয়সী নারী ক্রিকেটারের তকমাটাও পুরে নিয়েছেন নিজের থলেতে। ক্রিকেটের মক্কাখ্যাত লর্ডসে আজকের ম্যাচ খেলার পরই শুরু হবে ঝুলনের জিরিয়ে নেবার পালা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...