ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচের ফলাফল
টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে জয় পায় ইংল্যান্ড। এর পরের ম্যাচে পাকিস্তানের অবিশ্বাস্য জয়। ২০০ রানের লক্ষ্য রীতিমত জয় করে কোন উইকেট না হারিয়ে। গতকাল ৩য় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখী হয়েছিল পাকিস্থান।
টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র তিন উইকেট হারিয়ে ২২১ রানের বিশাল পুঁজি পায় ইংল্যান্ড। ২২২রানের লক্ষ্য তাড়া করতে নেমে টপ অর্ডারের ব্যার্থতায় মাত্র ১৫৮ রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস।
রিজওয়ান করেছেন মাত্র ৮ রান। লোকমুখে এখন প্রচলিত হয়ে গেছে যে পাকিস্তানের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন রিজওয়ানের ব্যাট। যেদিন তার ব্যাট জ্বলে উঠতে ব্যার্থ হয় ওই দিন পাকিস্তান দলও ব্যার্থ হয়। যার ফলস্বরূপ করাচিতে ইংল্যান্ডের কাছে ৬৩ রানে হেরে যায় পাকিস্তান।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ২২১ রানের সংগ্রহ পায় ইংলিশরা। সফরকারীদের পক্ষে ব্যাট হাতে ঝড় তোলেন হ্যারি ব্রুকস মাত্র ৩৫ বলে অপরাজিত ৮১ রান করেন। এছাড়া বেন ডাকেট ৪২ বলে অপরাজিত ৭০ রান করেন। পাকিস্তানের পক্ষে ৪ ওভার বল করে ৪৮ রান দিয়ে ২ উইকেট নেন উসমান কাদির।
জবাব দিতে নেমে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বাবর আজমকে প্রথমেই হারিয়ে ফেলে পাকিস্তান। ৬ বলে ৮ রান করে মার্ক উডের বলে ক্যাচ তুলে দিয়ে আউট হন তিনি। মোহাম্মদ রিজওয়ানও ১৪ বলে ৮ রান করে বোল্ড হন টপলির বলে।
এরপর আর সেভাবে আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তানের ব্যাটিং। অনেকটা একা লড়াই করেন শাহ মাসুদ। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৩ চার ও ৪ ছক্কায় ৪০ বলে ৬৬ রান আসে তার ব্যাট থেকে। এছাড়া ২১ বলে ২৯ রান করেন খুশদিল শাহ।
ইংল্যান্ডের পক্ষে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন মার্ক উড। এছাড়া আদিল রশিদ দুই, রিচে টপলে ও স্যাম কারান নেন একটি করে উইকেট।
ম্যাচ সেরা হন হ্যারি ব্রুকস। সাত ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে গেল সফরকারী ইংল্যান্ড।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
