| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

একাধিক চমক দিয়ে টি-২০ বিশ্বকাপের শক্তিশালী দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১৬ ২১:৩৬:২৩
একাধিক চমক দিয়ে টি-২০ বিশ্বকাপের শক্তিশালী দল ঘোষণা করল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার প্রধান পেসার দুষ্মন্ত চামিরা। তাঁর গোড়ালিতে চোট রয়েছে। ১৫ জনের দলে চামিরাকে রাখা হলেও চোট সারলে তবেই অস্ট্রেলিয়া যাবেন তিনি। চিন্তা রয়েছে পেসার লাহিরু কুমারাকে নিয়েও। তাঁরও চোট রয়েছে। সেই কারণে ১৫ জনের দলে একাধিক পেসারকে রেখেছে শ্রীলঙ্কা। এশিয়া কাপে ভাল খেলা দিলশান মদুশঙ্কা, প্রমোদ মদুশানকে দলে রাখা হয়েছে। রয়েছেন চামিরা করুণারত্নেও।

শ্রীলঙ্কার অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার দীনেশ চন্ডীমলকে ১৫ জনের দলের রাখা হয়নি। তিনি রয়েছেন রিজার্ভ দলে। এশিয়া কাপের দলে রাখা হয়েছিল তাঁকে। যদিও একটিও ম্যাচ খেলেননি তিনি। এশিয়া কাপের দলে থাকা আশেন বান্ডারা, প্রবীণ জয়বিক্রম এবং নুওয়াইন্দু ফার্নান্ডোকে বিশ্বকাপের মূল দলে রাখা হয়নি। তাঁরা রয়েছেন রিজার্ভ দলে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের শ্রীলঙ্কা দল: দাসুন শনাকা (অধিনায়ক), দানুষ্কা গুণতিলক, পাথুম নিশঙ্ক, কুশল মেন্ডিস, চরিথ আশালঙ্কা, ভানুকা রাজাপক্ষ, ধনঞ্জয় ডি সিলভা, ওয়ানিন্দু হাসরঙ্গ, মাহিশ থিকশানা, জেফ্রি ভান্ডারসে, চামিকা করুণারত্নে, দুষ্মন্ত চামিরা (সুস্থ হলে), লাহিরু কুমারা (সুস্থ হলে), দিলশান মদুশঙ্ক ও মাথিশা পাথিরানা।

রিজার্ভ দল: দীনেশ চন্ডীমল, নুয়ানিন্দু ফার্নান্ডো, আশেন বান্ডারা, প্রবীণ জয়বিক্রম এবং বিনুরা ফার্নান্ডো।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...