| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

‘টি-২০ বিশ্বকাপের আগে এশিয়া কাপটা খেলতে পারলে আমার জন্য খুবই ভালো হতো’

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ০১ ১৩:৫৭:৪৪
‘টি-২০ বিশ্বকাপের আগে এশিয়া কাপটা খেলতে পারলে আমার জন্য খুবই ভালো হতো’

এশিয়া কাপে খেলতে না পারলেও নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ এবং অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্যই বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন লিটন দাস। তবে লিটন দাস বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এশিয়া কাপ খেলা তার জন্য ভালো হবে।

দৈনিক সমকালকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় দলের এই উইকেট কিপার ব্যাটসম্যান বলেন, “সবচেয়ে ভালো হতো এশিয়া কাপটা খেলতে পারলে। বিশ্বকাপের আগে একটা বড় ইভেন্টের অভিজ্ঞতা থাকত। আমার জন্য খুব ভালো হতো। দুঃখজনক হলো, ইনজুরির কারণে খেলতে পারিনি।”

“এ মুহূর্তে নিজেকে সুস্থ রাখাটাই বড় চ্যালেঞ্জ। এখন প্রধান লক্ষ্য হচ্ছে, কীভাবে মাঠে ফেরা যায়। খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ নিয়ে একটা লক্ষ্য থাকবে ভালো কিছু করার। প্রত্যেক খেলোয়াড়েরই স্বপ্ন থাকে। আমারও ব্যতিক্রম কিছু না। চেষ্টা থাকবে দলের জন্য ভালো কিছু করার।”

তবে ইনজুরি থেকে ফিরে আবারো চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে জানিয়েছেন লিটন দাস। বিগত এক বছর ধরে দুর্দান্ত ফর্মে রয়েছেন লিটন। সাক্ষাৎকারে তিনি আরো বলেন, “অনেক সময় ইনজুরি কারও জন্য আশীর্বাদ হয়ে আসে, আবার কারও জন্য উল্টো হয়ে যায়। আমার ক্ষেত্রে কভিডের মধ্যে যেমন হয়েছিল। কভিডের আগে ভালো টাচে ছিলাম। কভিড দেড় বছর লস করাতে অনেকটা পিছিয়ে গিয়েছিলাম। আবার রিকভারি করতে ছয়-সাত মাস লেগে গেছে”।

“এখন যেটা হয়েছে, সব ফরম্যাটে মোটামুটি রান করছিলাম। ছন্দে ছিলাম। ক্রিকেটটা আমার কাছে অতটা কঠিন মনে হচ্ছিল না। ইনজুরি থেকে ফেরার পর আবার চ্যালেঞ্জিং হতে পারে। সব ক্রিকেটারের বেলাতেই হয়। অবশ্যই ত্রিদেশীয় সিরিজটি আমার জন্য গুরুত্বপূর্ণ। ওখান থেকে বিশ্বকাপে ফোকাস করতে পারব। আপাতত সুস্থ হওয়াটাই মূল লক্ষ্য। ফিট হয়ে গেলে শতভাগ দেওয়ার চেষ্টা করব।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...