| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

হাতের নাগালের ম্যাচ হেরে যে বিষয়টাকে দায়ী করলেন অধিনায়ক সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ৩১ ০৯:৫৭:৪২
হাতের নাগালের ম্যাচ হেরে যে বিষয়টাকে দায়ী করলেন অধিনায়ক সাকিব

প্রথমত, মুজিব উর রহমানের স্পিনে বাংলাদেশের টপ অর্ডার অস্থির হয়ে পড়ে। এনামুল হক বিজয়, নাঈম শেখ ও মুশফিকুর রহিম দুই অঙ্কের ঘরে পা না রেখেই ফিরেছেন। সাকিব আল হাসান ১১ রান করলেও ৭ উইকেটের আগেই হারায় ৪ উইকেট।

এমতাবস্থায় মাহমুদউল্লাহর ২৭ বলে ২৫ রানের ইনিংস বিপর্যয় ঠেকাতে পারলেও মোসাদ্দেক হোসেনের ৪৮ রানের দক্ষতায় ১২৭ রান করে বাংলাদেশ। জবাবে বোলাররা আফগান ব্যাটসম্যানদের চাপে রাখলেও মোহাম্মদ নবীর দল শেষ পর্যন্ত মুস্তাফিজ-সাইফুদ্দিনের বিপক্ষে ৭ উইকেটের জয় নিয়ে সুপার ফোরে পৌঁছে যায়।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে নাজিবের প্রশংসা করার সঙ্গে দলের ব্যর্থতার কারণও খোলাসা করেন। সাকিব বলেন, 'আসলে শুরুর দিকে আমরা দ্রুত উইকেট হারিয়েছি। আপনি যদি ৭ ওভারে ৪ উইকেট হারিয়ে বসেন তাহলে ঘুরে দাঁড়ানো মুশকিল।'

'বোলিংয়ে আমরা ভালো করেছি। শুরুর থেকে ১৪-১৫ ওভার পর্যন্ত আমরা ম্যাচে ছিলাম। আমরা জানতাম নাজিবউল্লাহ ভয়ঙ্কর ব্যাটার। ভেবেছিলাম ম্যাচ আমাদের হাতেই আছে কিন্তু ৬ ওভারে ৬০ সে নিয়ে ফেলেছে। তাকে কৃতিত্ব দিতেই হয়' আরও যোগ করেন তিনি।

৪৮ রানের ইনিংস খেলা মোসাদ্দেকের প্রসঙ্গে সাকিব বলেন, 'টি-টোয়েন্টি ম্যাচে একজন ব্যাটারকে শেষ পর্যন্ত থাকতে হয়। মোসাদ্দেক সেটা করেছে, ভালো খেলেছে। কিন্তু ম্যাচ জেতার জন্য আমাদের আরও অনেক কিছু দরকার ছিল, যেটা হয়নি।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...