| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

এ এক অদ্ভুদ ঘটনা: দেশের হয়ে খেলতে বিমানবাহিনীর চাকরি ছাড়লেন সুমন রেজা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৯ ২০:২০:১৪
এ এক অদ্ভুদ ঘটনা: দেশের হয়ে খেলতে বিমানবাহিনীর চাকরি ছাড়লেন সুমন রেজা

বিমানবাহিনীর চাকরি ছাড়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সুমন নিজেই। সংগঠনের কাছে পদত্যাগপত্র হস্তান্তরের পর রোববার রাত ৮টার দিকে জাতীয় দলের হোটেলে পৌঁছান তিনি।

২২ সেপ্টেম্বর কম্বোডিয়া ও ২৭ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই আসরের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করেছে জাভিয়ের ক্যাবরেরার দল। শনি ও রবিবার অনুশীলনও করেছে দলটি।

তবে বিমানবাহিনী থেকে ছুটি না মেলায় শুক্রবার ক্যাম্পে রিপোর্ট করেই চলে যান সুমন। ম্যানেজার ইকবাল হোসেন জানিয়েছিলেন, সামনে আন্তঃবাহিনী খেলা থাকায় সুমনকে সেখানে চায় তার সংস্থা।

জাতীয় দলের দুই ম্যাচের মতো আন্তঃবাহিনীর খেলাও সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। তবে ২৭ বছর বয়সী এই ফুটবলার নিজে চাচ্ছিলেন জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে। কিন্তু সংস্থা থেকে অনুমতি না মেলায় পড়ে যান বিপাকে।

“আমি আসলে দেশের জন্য খেলতে চাই। জাতীয় দলের ক্যারিয়ারটা লম্বা করতে চাই। সব ফুটবলারেরই স্বপ্ন জাতীয় দলে খেলা। সেই সুযোগটা যদি নষ্ট হয়ে যায়…। সেই জায়গা থেকেই এই বড় সিদ্ধান্ত নেওয়া।”

“বিমানবাহিনীতে অনেক দিন খেলেছি। দীর্ঘ দিন তাদের সঙ্গে ছিলাম। সেখানেও খেলার ইচ্ছা ছিল। কিন্তু পরিস্থিতিটা এমন, দুইটা এক সাথে চালিয়ে যাওয়া আমার জন্য কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল। বাধ্য হয়েই আমাকে বিমানবাহিনীর চাকরিটা ছাড়তে হচ্ছে।”

২০১৪ সালের অক্টোবরে খেলোয়াড় কোটায় বিমানবাহিনীতে যোগ দেন সুমন। উত্তর বারিধারার হয়ে প্রিমিয়ার লিগে নিজেকে প্রমাণ করে সুযোগ করে নেন জাতীয় দলে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...