| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

বাংলা টাইগার্সের হয়ে এক নতুন ইতিহাস গড়তে চান সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৫ ১৮:২৬:২২
বাংলা টাইগার্সের হয়ে এক নতুন ইতিহাস গড়তে চান সাকিব

সাকিবকে দলে পেয়ে বাংলা টাইগার্স জানিয়েছে, ‘আমরা সাকিবের মতো একজন বিশ্বসেরা ক্রিকেটারকে আসন্ন মৌসুমে যোগ করতে পেরে আনন্দিত। সাকিব আল হাসানকে দলে পেয়ে দারুণ খুশি বাংলা টাইগার্স ম্যানেজমেন্ট। বিশ্বের এক নম্বর অলরাউন্ডার এবং বাংলাদেশ জাতীয় দলের বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান অবশ্যই বাংলা টাইগার্স স্কোয়াডকে শক্তিশালী করবে।’

চুক্তিসই করে সাকিব আল হাসান বলেছেন, ‘ক্রিকেটের সর্বশেষ ফরম্যাটে এটা (টি-টেন), এবারই আমার প্রথম মৌসুম হবে এবং আমি বাংলা টাইগার্সের সঙ্গে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত। আমি নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে ভালোবাসি এবং এই টুর্নামেন্টটি আমার জন্য একটি নতুন চ্যালেঞ্জ। আশা করি আমি এই চ্যালেঞ্জে সফল হব এবং বাংলা টাইগার্সের জন্য একটি নতুন ইতিহাস গড়ব।’

সাকিব ছাড়াও দলটি পাকিস্তানের পেসার মোহাম্মদ আমিরকে নিয়েছে। এছাড়াও কলিন মুনরো, এভিন লুইস, মাথিশা পাথিরানাকে ভিড়িয়েছে দলে। হেড কোচ আফতাব আহমেদ ছাড়াও বাংলা টাইগার্সের মেন্টর হিসেবে থাকছেন কোচ ও সংগঠক নাজমুল আবেদীন ফাহিম। অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক ট্রেনর রিচার্ড স্টয়নিয়র।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...