| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

রিয়াল কোচের ভবিষ্যদ্বানী: কাতার বিশ্বকাপ জিতবে ব্রাজিল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৩ ২২:০৪:১৫
রিয়াল কোচের ভবিষ্যদ্বানী: কাতার বিশ্বকাপ জিতবে ব্রাজিল

কাতারে বিশ্বকাপ শুরু হতে এখনো প্রায় তিন মাস বাকি। তার আগে অ্যানচেলত্তি ভবিষ্যদ্বাণী করেছিলেন তার প্রিয় ফুটবল দল, যে বিশ্বকাপ শিরোপা জিততে পারে।

দলগুলোর শক্তিমত্তা বিশ্লেষণ করে রিয়াল মাদ্রিদ কোচ বলেন, কাতার বিশ্বকাপে ব্রাজিল তার প্রিয় দল। ব্রাজিল একটি ভারসাম্যপূর্ণ দল যার প্রায় প্রতিটি পজিশনে বিভিন্ন বিশ্বকাপ খেলোয়াড় রয়েছে। এ কারণে নেইমারের দেশ কাতার থেকে সোনালি ট্রফি জিততে পারে বলে মনে করেন আনচেলত্তি।

তবে শুধু ব্রাজিলই নয়, আনচেলত্তির মতে এবারের বিশ্বকাপে অন্যতম শক্তিশালী দল হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সও। এছাড়া ইংল্যান্ডও এবারের বিশ্বকাপে নিজেদের একটা শক্ত অবস্থান জানান দিতে সক্ষম হবে বলে মনে করছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।

৬৩ বছর বয়সী এই কোচেরই একমাত্র ইউরোপের সেরা ৫টি লিগের শিরোপা জয়ের কৃতিত্ব রয়েছে। ইতালি, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি এবং স্পেন। সর্বশেষ রিয়ালের হয়ে স্প্যানিশ লা লিগার শিরোপা জিতেছেন তিনি। তবে শুরু হওয়া নতুন মৌসুমে আনচেলত্তি দারুণ এক চ্যালেঞ্জের মুখোমুখি। কারণ, বিশ্বকাপের জন্য নভেম্বর এবং ডিসেম্বরে লিগ চলবে না। এ সময় না আবার তিনি ছন্দ হারিয়ে ফেলেন!

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়টাসহ বিশ্বকাপে নিজের সেরা কারা - সে প্রসঙ্গও ব্যাপকভাবে উঠে এসেছে আনচেলত্তির কথায়। তিনি বলেন, ‘ব্রাজিল এবং ফ্রান্স হচ্ছে এবারের বিশ্বকাপে সবচেয়ে শক্তিশালী দল। এরপর আছে আর্জেন্টিনা। কারণ, দলটিতে মেসি আছে।’

এই তিনটির বাইরে নিজের ফেবারিটের তালিকায় তুলে এনেছেন ইউরোপের সেরা সেরা দলগুলোকেই। আনচেলত্তি বলেন, ‘অন্য বড়দলগুলোর মধ্যে স্পেনকে দেখে রাখতে পারেন। এছাড়া ইংল্যান্ড এবং জার্মানিও বিশ্বকাপে নিজেদের মেলে ধরতে পারে এবার।’

আনচেলত্তির নিজের দেশ ইতালি কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেননি। ইউরোপের সেরা বাকি চারটি দলকেই ফেবারিটের তালিকায় রাখলেন আনচেলত্তি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...