এবারের বিশ্বকাপে ভয়ঙ্কর আক্রমণভাগ নিয়ে নামছে ব্রাজিল, দেখেনিন আক্রমণভাগে থাকছেন যারা
ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ শিরোপা জিতে ২০ বছর হয়ে গেছে। এশিয়ান সিটিং টুর্নামেন্টের শিরোপা জয়ের পর দলটি এখন পর্যন্ত ফাইনালেও উঠতে পারেনি। এবার সেই বন্ধ্যাত্ব কাটিয়ে ওঠার মিশন হাতে নেবে টিট দল।
ব্রাজিল তার অঞ্চলে প্রথম বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে সেলেকাওরা। কাতার বিশ্বকাপকে সামনে রেখে দারুণ ফর্মে আছেন ব্রাজিলের সব ফুটবলার। ডিফেন্স থেকে আক্রমণ, সবখানেই জ্বলে ওঠেন ব্রাজিলিয়ান ফুটবলাররা।
বিশ্বকাপের আগে অন্যান্য কোচরা যখন নিজেদের স্কোয়াডের ২৬ জনকে মেলাতেই হিমশিম খাচ্ছে সেখানে ব্রাজিল কোচ আছে অন্যরকম সমস্যায়। কাকে রেখে কাকে নিয়ে যাবেন তিনি?
বিশ্বকাপের জন্য দল ঘোষণায় আক্রমণভাগ নিয়ে সবচেয়ে মধুর সমস্যায় পড়তে যাচ্ছেন তিতে। নেইমার জুনিয়র, ভিনিসুয়াস জুনিয়র, মার্তিনেললি, গ্যাব্রিয়েল জেসুস, রোদ্রিগো, রিচার্লিসন, রাফিনহা কিংবা অ্যান্থনি। প্রত্যেকেই আছেন নিজেদের ক্যারিয়ারের অন্যতম সেরা ফর্মে। ব্রাজিলিয়ান দলের পোস্টারবয় নেইমার জুনিয়র ফিট থাকলে তার বিশ্বকাপে যাওয়া নিশ্চিত। তবে ব্রাজিল কোচ তাকে আর উইংয়ে ব্যবহার করবেন না বলেই জানিয়েছেন। তাকে ব্যবহার করবেন ফলস নাইন কিংবা নাম্বার টেন হিসেবে।
নেইমারকে উইং থেকে সরানো মানেই ভিনিসিয়াস জুনিয়র লেফট উইংয়ের দায়িত্ব নিবেন। ব্রাজিল বস তিতে এর আগে একবার জানিয়েছিলেন যে, ভিনিসিয়াসের কাছে তার প্রত্যাশা অনেক। ২০১৪ সালে যে নেইমারকে তিনি দেখেছিলেন সেই নেইমারের ভূমিকা এবার ভিনিসিয়াস নিবে এমনটাই প্রত্যাশা। লেফট উইংয়ে ভিনিসিয়াসের ব্যাকআপ থাকবেন মার্তিনেল্লি সেটা অনেকটাই নিশ্চিত।
রাইট উইং সামলানোর দায়িত্বে থাকবেন রাফিনহা এবং অ্যান্থনি। দুজনেই নিজ নিজ ক্লাবে অবিশ্বাস্য ফর্মে আছেন এবং জাতীয় দলেও তারা তাদের পরিপক্কতার ছাপ রেখেছেন। নাম্বার নাইন হিসেবে এবার অন্য সবার চেয়ে এগিয়ে থাকবেন রিচার্লিসন। যেহেতু তিতে নেইমারকে নাম্বার নাইন হিসেবেও ব্যবহার করার কথা ভাবছেন, তাই ক্ষেত্র বিশেষে রিচার্লিসনকে বদলি হিসেবেও দেখা যতে পারে ম্যাচে।
সব দিক মিলিয়ে দেখা যাচ্ছে, ইতোমধ্যেই ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পাবে এমন ছয়জন ফুটবলারের নাম নিশ্চিত। এই ছয়জন বাদেও আরও বাকি আছে গ্যাব্রিয়েল জেসুস, রবার্তো ফিরমিনো, রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো রোদ্রিগো, এবং ম্যাথিয়াস কুনহার মত চারজন দুর্দান্ত ফুটবলার।
এই চারজনের মধ্য থেকে রোদ্রিগো এবং গ্যাব্রিয়েল জেসুসেরও বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে অনেক বেশি। রোদ্রিগো রাইট এবং লেফট দুই উইংয়েই খেলতে পারদর্শী। জেসুস স্ট্রাইকার এবং উইংয়ে খেলতে পারেন।
যেহেতু এবারের কাতারের আবহাওয়ার কথা মাথায় রেখে প্রত্যেক দলকে বিশ্বকাপে স্কোয়াডে ২৬জন ফুটবলার নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে, তাই তিতে চাইলে আক্রমণভাগের ফুটবলার কয়েকজন বেশিই নিতে পারেন।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সোনার বাজারদর: ২৩ ফেব্রুয়ারি ২০২৬
- পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৫ হাজার; যা জানা গেল
- ৫ লক্ষণ দেখলেই বুঝবেন ক্যানসারে ভুগছেন
- আজ এক ভরি ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- ফ্যামিলি কার্ড আবেদন: লাগবে যেসব কাগজপত্র
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর আসছে টানা ১০ দিনের ছুটি
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির তালিকায় বড় পরিবর্তন
- নতুন পে-স্কেল বাস্তবায়নের জোরালো সুপারিশ
- যে দুই জেলা দিয়ে ফ্যামিলি কার্ডের যাত্রা শুরু
- টানা ১০ দিনের সরকারি ছুটির সুযোগ
- এবার ঈদুল ফিতরে কত দিনের ছুটি; জেনে নিন হিসাব-নিকাশ
- সংরক্ষিত নারী আসনে থাকবেন কারা, জানালেন মির্জা ফখরুল
- বিদায়বেলায় পে-স্কেল নিয়ে বড় সুখবর দিয়ে গেলেন অর্থ উপদেষ্টা
- দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
- কমলো এলপিজি ও অটোগ্যাসের দাম, জানুন নতুন দর
